1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সংস্কার প্রয়োজন : মির্জা ফখরুল

  • সম্পাদনার সময় : বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ৪৭ বার প্রদশিত হয়েছে

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিএনপি কখনো বলেনি আগে নির্বাচন পরে সংস্কার, এটা যদি কেউ বলে থাকে তাহলে এটা ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে। জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে।’ তিনি বলেছেন, ‘আমরা বলেছি, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে ন্যূনতম যে সংস্কার প্রয়োজন সেটা করতে হবে। কারণ এই সংস্কারের প্রথম দাবি ছিল বিএনপির।’ বুধবার সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন মির্জা ফখরুল। বিএনপিকে টার্গেট করা হচ্ছে দাবি করে দলের মহাসচিব বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপিকে প্রতিটি সময় টার্গেট করে প্রচারণা করা হচ্ছে যে বিএনপি আগে নির্বাচন চায়, তারপর সংস্কার চায়। অথবা সংস্কার চায় না, নির্বাচন চায়। যা একবারে মিথ্যা। আমি সরাসরি বলতে চাই, এটা একটি ভুল ধারণা সৃষ্টি করা হচ্ছে জনগণের মাঝে।’ বিভিন্ন রাজনৈতিক দলের উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, ‘জনগণের সাথে সম্পর্ক রাজনৈতিক দলগুলোর, সেটা যেই দল হোক না কেন। যারা সংস্কারে এসেছেন তাদের আমরা শ্রদ্ধা করি, সম্মান করি। তবে তারা যদি জনগণের বাইরে গিয়ে কিছু করে বিএনপি সেটা সমর্থন করতে পারবে না।’ গণতন্ত্রই মূল- দাবি করে মহাসচিব বলেন, ‘গণতন্ত্রই হচ্ছে রাষ্ট্র পরিচালনার জন্য শ্রেষ্ঠ ব্যবস্থা। এখানে কোনো রাজনৈকিত দল ক্ষমতায় আসার পরে যদি স্বৈরাচার হয়ে ওঠে তাহলে জনগণই তাদের বের করে দেয়। যার বাস্তব প্রমাণ আওয়ামী লীগ।’ এ সময় জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies