উত্তরকোণ

বালিয়াদিঘী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করলেন সাবেক এমপি লালু

বালিয়াদিঘী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করলেন সাবেক এমপি লালু

বগুড়ার গাবতলী বালিয়াদিঘী ইউনিয়ন আহেল হাদিস কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মুসল্লিদের সঙ্গে পবিত্র ঈদুল ফিতরের নামাজের পূর্বে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। নামাজ শেষে স্থানীয় মুসল্লীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা ও সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু ও (সাবেক এমপি লালুর জ্যেষ্ঠ পুত্র) সাজ্জাদুজ্জামান সিরাজ জয়, (সাবেক এমপি লালুর নাতি) সাদাদুজ্জামান তালুকদার জাওয়াদ সহ পরিবারের সদস্যবৃন্দ। শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ও স্থানীয় মুসল্লিগণ।

পরে বগুড়ার গাবতলী বালিয়াদিঘী কলাকোপা আজাদ মঞ্জিলে বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু’র সঙ্গে সাক্ষাতকালে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও কুশল বিনিময় শেষে ফটো সেশনে অংশ নেন নশিপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গদলের নেতৃবৃন্দ।

শেয়ার: