1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

বগুড়ায় ঈদে তারেক রহমানের শুভেচ্ছা ও সহমর্মীতার বার্তা নিয়ে শহীদ পরিবারের পাশে-আমরা বিএনপি পরিবার

  • সম্পাদনার সময় : সোমবার, ৩১ মার্চ, ২০২৫
  • ৫০ বার প্রদশিত হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবার এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান এর নির্দেশনায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে বগুড়া জেলায় শহীদ জুনায়েদ ইসলাম রাতুল ও সিয়াম হোসেন শুভ’র পরিবারের সাথে সাক্ষাৎ করেন আমরা বিএনপি পরিবার এর প্রতিনিধি দল। সোমবার দুপুর ২টায় বগুড়া পৌরসভার ১নং ওয়ার্ডের ঘোনপাড়া এলাকায় শহীদ রাতুল ও শহরের হাড্ডি পট্টি এলাকার শহীদ সিয়াম শুভ’র পরিবারের সাথে সাক্ষাৎ করেন এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌছে দেন আমরা বিএনপি পরিবার এর আহবায়ক আতিকুর রহমান রুমন। এসময় আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমন বলেন, ৭১ সালে পাকিস্তানিরা পরাজিত হওয়ার সময় যেমন বুদ্ধিজীবীদের কে গুলি করে হত্যা করেছে। তেমনি ভাবে জুলাই আগস্ট আন্দোলনে শেখ হাসিনা পালিয়ে যাওয়া পর্যন্ত গুলি চালিয়ে। ভবিষ্যতে জনগনের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি ক্ষমতায় এলে সকল শহীদদের নামে রাস্তার নামকরন করা হবে বলেও ঘোষণা দেন। এতে উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবার এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, মিডিয়া সেল রাজশাহী ও রংপুর বিভাগের কো-অর্ডিনেটর সিনিয়র সাংবাদিক কালাম আজাদ, আমরা বিএনপি পরিবার এর সদস্য মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, চিত্রনায়ক আদনান আজাদ, শেকৃবি ছাত্রদল সাবেক যুগ্ম সম্পাদক নাহিয়ান হোসেন, প্রাইভেট ইউনিভার্সিটি ছাত্রদলের যগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান মহান, ঢাকা ইউনিভার্সিটি ছাত্রদলের সহ সাধারন সম্পাদক, ঢাকা কলেজ ছাত্রদল নেতা মিসবাহ, ভিকি প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies