৩০শে মার্চ ২০২৫ ইং রবিবার আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ বগুড়া শাহজাহানপুরের মাদলা ইউনিয়ন শাখার উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে স্থানীয় হাইস্কুল মাঠে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ বগুড়া জেলা শাখার সভাপতি ও বগুড়া জেলা বিএনপির সদস্য অধ্যাপক সাজ্জাদুজ্জামান সিরাজ জয় এবং সাধারণ সম্পাদক এসএম রবিউল ইসলাম দারুন। আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ মাদলা ইউনিয়ন শাখার সভাপতি এনামুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন শাজাহানপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবুল বাশার, মাদলা ইউপি চেয়ারম্যান ও মাদলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, উপজেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম শফিক, এমরান হোসেন, আড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহসিন আলী, মাঝিড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি খায়রুল বাশার, শাজাহানপুর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান অভ্র, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ শাজাহানপুর উপজেলা শাখার সভাপতি মাসুদুজ্জামান মাসুদ, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, গাবতলী উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলাম, খোট্টাপাড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক শরিফ উদ্দিন তাজু, যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম গিট্টু, ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক দুলাল আহমদ, খোট্টাপাড়া ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক আবু বক্কর, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ এর নেতৃবৃন্দের মধ্যে জাহাঙ্গীর ইসলাম, রবিউল ইসলাম, সাব্বির হাসান, কামাল হোসেন, জিল্লুর রহমান, বিপ্লব মিয়া, সেলিম উদ্দিন, রিফাত হাসান সহ বিএনপির ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

শেষে দেশ-জাতি ও জিয়া পরিবারের কল্যাণ কামনা করে দোয়া মোনাজাত করা হয়। এরপূর্বে মালিপাড়া বাজারে সর্বসাধারণের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু।

