উত্তরকোণ

বগুড়ার নন্দীগ্রামে ক্যান্সারে আক্রান্ত নজরুল ইসলামের পাশে আমরা বিএনপি পরিবার

বগুড়ার নন্দীগ্রামে ক্যান্সারে আক্রান্ত নজরুল ইসলামের পাশে আমরা বিএনপি পরিবার

বগুড়ার নন্দীগ্রামের বাঁশবাড়িয়া পশ্চিমপাড়া এলাকার নজরুল ইসলাম ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন মানবেতর জীবনযাপন করছেন। গত ফেব্রুয়ারি মাসে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে চিকিৎসার জন্য আর্থিক সহায়তার আবেদন করেন। তার আবেদনের প্রেক্ষিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ ৩০ মার্চ রবিবার দুপুরে নজরুল ইসলামের পরিবারের সাথে সাক্ষাৎ করেন আমরা বিএনপি পরিবারের প্রতিনিধি দল। এসময় বিএনপি মিডিয়া সেলের রাজশাহী ও রংপুর বিভাগের কো-অর্ডিনেটর সিনিয়র সাংবাদিক কালাম আজাদ নজরুল ইসলামকে তারেক রহমানের ঈদ শুভেচ্ছা কার্ড ও নগদ অর্থ প্রদান করেন। এতে উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবারের সদস্য মুস্তাকিম বিল্লাহ, জেলা বিএনপির সাবেক ধর্মীয় সম্পদক ফজলে রাব্বী তোহা, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে রাব্বী সেতু, জেলা যুবদলের সদস্য মোঃ ইব্রাহীম হোসেন সাজু‌।

শেয়ার: