1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

দ্রুততম সময়ে জালেমদের বিচার নিশ্চিত করতে হবে : ডা. শফিকুর রহমান

  • সম্পাদনার সময় : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ৫৫ বার প্রদশিত হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, গড়িমসি করে সময়ক্ষেপণ নয়, দ্রুততম সময়ের মধ্যে জালেমদের বিচার নিশ্চিত করতে হবে। জুলাই-আগস্টে ছাত্র-জনতাকে খুনের পরিকল্পনাকারী, নির্দেশদাতা ও বাস্তবায়নকারী সকলকে শাস্তির আওতায় আনতে হবে। এ খুনিদের বিচার বাংলাদেশের পেনালকোর্ট অনুযায়ী সর্বোচ্চ শাস্তির দাবি করেন তিনি। সোমবার (১৭ মার্চ ) দুপুরে ঝালকাঠি পৌর মিনি স্টেডিয়ামের সামনে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা জামায়াত ইসলামী এ সভার আয়োজন করে।জামায়াতের এ শীর্ষ নেতা বলেন, শহীদরা কারো পারিবারিক সম্পত্তি নয়, শহীদরা এ জাতির সম্পদ। আমরা সবাই শহীদ পরিবারের সদস্য। জামায়াত ইসলামী জুলাই-আগস্টের সব শহীদ পরিবারের প্রতি নৈতিক দায়িত্ব পালন করবে।শহীদ সেলিম তালুকদারের কন্যা সন্তানকে দেখতে গিয়ে তিনি বলেন, আমরা শহীদ সেলিম তালুকদারের নবজাতক কন্যা সন্তানকে দেখতে এসেছি। আমরা তার নাম রেখেছি সাইমা সেলিম রোজা। তার বেড়ে ওঠা, বিকশিত হওয়া, শিক্ষা, চিকিৎসা ও বিয়ে পর্যন্ত আমরা দায়িত্ব নিচ্ছি। জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমানের সভাপতিত্বে পথসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল সৈয়দ মোয়াজ্জেম হোসাইন হেলাল, ঝালকাঠি-২ আসনে জামায়াতের প্রার্থী শেখ নেয়ামুল করিম, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ, বরিশাল জেলা আমির অধ্যাপক আব্দুল জব্বার। দুপুরে হেলিকপ্টারে ঝালকাঠি শহরের পৌর মিনি স্টেডিয়ামে নামেন তিনি। এ সময় জেলা জামায়াতের নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে তিনি শহরের কবিরাজ বাড়ি এলাকায় শহীদ সেলিম তালুকদারের শ্বশুর বাড়িতে যান। সেখানে গিয়ে তার নবজাতক কন্যা রোজাকে কোলে তুলে নেন। জামায়াতের আমির শিশুটির মাসহ পরিবারের সদস্যদের সাথে কথা বলে তাদের সান্ত্বনা দেন। সবসময় শিশুটির খোঁজ-খবর রাখার জন্য স্থানীয় জামায়াত নেতাদের নির্দেশ দেন জামায়াত আমির।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies