1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

শেখ হাসিনা প্রশ্রয় দেয়ায় ধর্ষণ-খুন বেড়েছে : রিজভী

  • সম্পাদনার সময় : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ৯৫ বার প্রদশিত হয়েছে

মাদককারবারি, মানবপাচারকারীসহ যত অপরাধী সবগুলোকে শেখ হাসিনা প্রশ্রয় দিয়েছিলেন, ফলে সমাজে ধর্ষণ-খুন বেড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আজ সোমবার রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল। রুহুল কবির রিজভী, দুর্নীতি-লুটপাটের টাকা এখনো সমাজে রয়েছে, এর কারণ হিসেবে বলা যায় একজন সন্ত্রাসী সাজ্জাদের স্ত্রী বলেছেন, টাকা দিয়ে তার স্বামীকে জেল থেকে বের করে আনবেন। টাকার কী গরম? টাকা দিয়ে আদালত কিনে নেবেন, পুলিশ কিনে নিবেন, এমনকি সবকিছুই করবেন। এটা কিন্তু শেখ হাসিনার ফ্যাসিবাদের রেশ। শুধু কি সাজ্জাদ একজনই? অনেক লুটপাটকারি টাকা নিয়ে সমাজের বিভিন্ন জায়গায় অবস্থান করছে। এরাই দেশকে অস্থিতিশীল করবে, বিকৃত করবে। আর দেশ থেকে যারা ভারতে গিয়ে পালিয়ে আছে তারা এগুলো করার চেষ্টা করে যাচ্ছে।’ বিএনপির এই মুখপাত্র বলেন, ‘শেখ হাসিনা অবলীলায় ভারতীয় যে সংস্কৃতি সেটি চালু রেখেছিল। আমাদের দেশে ভারতীয় সব চ্যানেল অবলীলায় দেখায়, কিন্তু কি দুর্ভাগ্য আমাদের চ্যানেল ওখানে দেখা যায় না, অনুমতি দেয়নি। আর ভারতীয় আগ্রাসন সংস্কৃতি দেখে দেখে আমাদের সমাজের ওপর প্রভাব পড়েছে, নারীর ওপর নিপীড়নের যে বিষয়টি ওখান থেকেই উঠে এসেছে।’ অন্তর্বর্তী সরকার প্রধানের উদ্দেশে তিনি বলেন, ‘এদেশের জনগণের গভীর বিশ্বাস আপনি সুষ্ঠু নির্বাচন দিয়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন। কিন্তু যদি এটা গড়িমসি হয়, তবে ভিন্নমাত্রা নেবে। আপনার উপদেষ্টারা ছাত্রদের বলেছে, এভাবে পাঁচ বছর দেশ চালালে আর উন্নতি হবে। তবে কি নির্বাচনের প্রয়োজন নেই? গণতন্ত্রের জন্যই তো এ লড়াই।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies