1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

গুম, খুন এবং চব্বিশের গণহত্যার বিচার করার আশ্বাস তারেক রহমানের

  • সম্পাদনার সময় : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ৬১ বার প্রদশিত হয়েছে

বিএনপিকে যদি জনগণ দেশ পরিচালনার সুযোগ দেয় তাহলে আমাদের যে কর্মসূচি আছে সেই কর্মসূচির পাশাপাশি আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে বিগত স্বৈরাচারবিরোধী আন্দোলনে যারা ক্ষতিগ্রস্থ হয়েছে, বিভিন্ন ভাবে নির্যাতিত হয়েছে, একই সাথে জুলাই আগস্ট মাসে যারা ক্ষতিগ্রস্থ হয়েছে, নির্যাতিত হয়েছে, শহীদ হয়েছে, বিভিন্ন ভাবে হত্যা করা হয়েছে সেইসবের বিচারও নিশ্চিত করা হবে। আজ রোববার ( ১৬ মার্চ) ঢাকার লেকশোর হোটেলে ‘আমরা বিএনপি পরিবার’ আয়োজিত ফ্যাসিস্ট আ.লীগ সরকারের আমলে গুম, খুনের শিকার পরিবার ও চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ এবং ‘ঈদ উপহার বিতরণ’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এসব কথা বলেন। অনুষ্ঠানে তিনি ভার্চুয়ালি যুক্ত ছিলেন। তিনি আরো বলেন, ”আমি বিশ্বাস করি আগামী দিনে যারা দেশ পরিচালনার সুযোগই পান না কেনো তাদের বিভিন্ন কর্মসূচির মধ্যে একটি কর্মসূচি থাকতে হবে, সেটি হলো- যে মানুষগুলো এই দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য নির্যাতিত হয়েছে, যে পরিবারগুলো তাদের সদস্যদের হারিয়েছে, তাদের উপর যে অন্যায় করা হয়েছে তার বিচার করতে হবে। যে কোন মূল্যে সুষ্ঠু ভাবে সেই বিচার হতে হবে কারণ আমরা যদি অন্যায়ের বিচার না করতে পারি তাহলে দেশে আবার অন্যায় সংগঠিত হতে পারে। এই বিচার করার মাধ্যমে নিশ্চিত করতে হবে যেই অন্যায় করুক না কেনো তাকে শাস্তি পেতেই হবে।” শহীদ পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, ”শহীদ পরিবারের যারা আছেন তারা হতাশ হবেন না, আশা রাখবেন। আমরা যদি সকলে ঐক্যবদ্ধ থাকি, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকি অবশ্যই আমরা এই অন্যায়ের বিচার করতে পারবো। আমি বিশ্বাস করি বাংলাদেশে গণতন্ত্রের পক্ষের যতগুলো গণতান্ত্রিক দল আছে সবগুলো দল এরসাথে দ্বিমত পোষণ করবে না।” এসময় তিনি দ্রুত নির্বাচনের প্রত্যাশা রেখে বলেন, ” আমাদের প্রত্যাশা সামনে একটি সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণ কারা সরকার গঠন করবে সেই সিদ্ধান্ত দিবেন।”

‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবেবক্তব্য রাখেন বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ও দলের যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ও দলের কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, বিএনপি’র বিজ্ঞান-প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ও ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা মোঃ আবুল কাশেম ও মোস্তফা জামান-ই সেলিম, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহবায়ক রফিকুল আলম মজনু ও সদস্য সচিব তানভীর আহমেদ রবীন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী এবং গুমের শিকার হওয়া বিএনপি’র গণশিক্ষা বিষয়ক সহ-সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন প্রমুখ।

‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য নাজমুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শাম্মী আক্তার, ব্যারিস্টার মীর হেলাল ও বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়জী, জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies