1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

এনসিপি সংসদ নির্বাচন বিলম্ব করতে গোলমাল করছে: ফারুক

  • সম্পাদনার সময় : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৬২ বার প্রদশিত হয়েছে

নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জাতীয় সংসদ নির্বাচন বিলম্ব করতে ‘গোলমাল’ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলের চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। বুধবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এক নাগরিক সমাবেশে তিনি এ অভিযোগ করেন। জয়নুল আবদিন ফারুক বলেন, দেশের মানুষ যখন আন্দোলনরত ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে, যারা কথা বলছেন এই আন্দোলনকে সফল করেছে, যারা আয়না ঘরে দীর্ঘদিন থেকে, জেলে থেকে এই ফ্যাসিস্ট সরকারকে বিদায় করেছে- এই নতুন দল আবার যেন এমন একটি গোলমাল শুরু করে নির্বাচনকে বিলম্বিত করার একটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এ কথাগুলো জনগণ বলা শুরু করেছে। তাই আমাদের দল বিএনপি এই সরকারকে স্পষ্টভাবে বলে দিয়েছে, সংস্কার অবশ্যই করবেন কিন্তু সংস্কারের নামে আবার আওয়ামী প্রেত্মাতারা সুযোগ বুঝে কোপ মারবে। এটা থেকে বিরত থাকতে হলে আপনাকে অনতিবিলম্বে একটি নির্বাচনের রোডম্যাপ দেওয়া উচিত। ‘নতুন দল গণপরিষদ নির্বাচন ও জাতীয় সংসদ নির্বাচন করার একটা পরিকল্পনা এই সরকারের কাছে পেশ করেছে’ উল্লেখ করে ফারুক বলেন, সরকারকে বলব, আমি গণপরিষদ বুঝি না, আমি বুঝি একটাই… আমার বিরুদ্ধে ৮৪টি মামলা ছিল, ১৬ বছরে ৯ বছর জেলে ছিলাম, একজন রাজনৈতিক কর্মী স্বাধীনতাযোদ্ধা হিসেবে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে দাবি করতে চাই, গণপরিষদ নয়, বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা একটি নিরপেক্ষ জাতীয় নির্বাচন। যেখানে মৃত ব্যক্তির ভোট নয় বিচারপতি সাহাবুদ্দিন আহমেদের মতো রশি টানিয়ে এমন একটি নির্বাচন উপহার দেন যেই নির্বাচনের মধ্য দিয়ে আন্দোলনরত সব দল অংশগ্রহণ করে সরকার গঠন করতে পারে এবং সংসদে গিয়ে যত সংস্কার আছে সব সংস্কার আলোচনা করে সমাধান করবে। তিনি বলেন, এই মুহূর্তে সরকার বাংলাদেশে একটি নির্বাচন দেবে সেই নির্বাচন হবে আমার ভোট আমি দেব, যাকে ইচ্ছা তাকে দেব। যাকে আমি পছন্দ করি তাকেই আমি ভোট দেব। সে ভোটের ব্যবস্থা করার জন্য আপনাকে(মুহাম্মদ ইউনূস) মসনদে বসানো হয়েছে। তাই মানুষের দাবি, জনগণের দাবি, রাজনৈতিক দলগুলো যারা আন্দোলন করেছিল তারেক রহমানের নেতৃত্বে তাদের দাবি দ্রুত নির্বাচন দিন। আমরা অনুরোধ জানাব, এই ফ্যাসিস্টদের যদি বিচার করতে হয়, তাদের সব অপকর্ম তুলে ধরতে এই মুহূর্তে দরকার জনপ্রতিনিধির সরকার। আহ্বান জানান, আর বিলম্ব নয়, অনতিবিলম্বে মানুষের ভোটের নিশ্চয়তা দিয়ে সুষ্ঠু ভোটের ব্যবস্থা করুন। গণতন্ত্র ফোরামের উদ্যোগে সারা দেশে নারী সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিচারহীনতার প্রতিবাদে এই নাগরিক সমাবেশ হয়। সংগঠনের সভাপতি খলিলুর রহমান ভিপি ইব্রাহিমের সভাপতিত্বে ও কৃষক দলের আব্দুল্লাহ আল নাইমের সঞ্চালনায় সমাবেশে তাঁতী দলের কাজী মনিরুজ্জামান, কৃষক দলের জাহাঙ্গীর আলম, কাদের সিদ্দিকী, মমিনুর রহমান সুজন, গণতন্ত্র ফোরামের ইসমাইল হোসেন সিরাজী প্রমুখ বক্তব্য দেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies