গণমাধ্যম কর্মীদের সাথে ইফতার করলো আমরা বিএনপি পরিবার। রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে আয়োজিত আমরা বিএনপি পরিবারের ইফতার অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আমরা বিএনপি পরিবারের আহবায়ক সিনিয়র সাংবাদিক ও বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, সেলিমা রহমানসহ বিএনপির সিনিয়র নেতৃতন্দ। মির্জা আব্বাস তার বক্তব্যে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহবান জানান। ইফতার মাহফিলে যোগ দেন টেলিভিশন, সংবাদপত্র ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক, ফটো সাংবাদিক ও ভিডিও সাংবাদিকরা।


