আগামী মঙ্গলবার (১১ মার্চ) ঢাকার লেকশোর হোটেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক জনাব তারেক রহমান-এর নির্দেশনায়- গণমাধ্যমে কর্মরত সাংবাদিক, ফটো সাংবাদিক ও ভিডিও সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। ইফতার মাহফিলে উপস্থিত থাকবেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্যগণ ও দলের সিনিয়র নেতৃবৃন্দ। সভাপতিত্ব করবেন- ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন।
উত্তরকোণ
সাংবাদিকদের সাথে ইফতার করবে ‘আমরা বিএনপি পরিবার’

