দুর্নীতির অভিযোগে ষ্বৈরাচার হাসিনার অন্যতম ঘনিষ্ট সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান ও তার পরিবারের ১৯১টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। আজ রোববার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক আলমগীর হোসেনের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক এ আদেশ দেন। আজিজ খান গোপালগঞ্জ-১ আসনের সাবেক আওয়ামী লীগ সংসদ সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খানের ভাই। অভিযোগ রয়েছে ইন্টারনেটসহ বাংলাদেশের অধিকাংশ ব্যবসার নিয়ন্ত্রণ আজিজের হাতে। আজিজের মেয়ে আয়েশা আজিজের সাথে হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ঘনিষ্টার অভিযোগও রয়েছে। দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহমুদ হোসেন জাহাঙ্গীর আদালতে দুদকের পক্ষে আবেদন উপস্থাপন করেন। জানা গেছে, আদালতের জব্দ ১৯১ ব্যাংক অ্যাকাউন্টে জমা রয়েছে ৪১ কোটি ৭৪ লাখ টাকা। দুদকের আবেদনে বলা হয়েছে, সামিট গ্রুপ এবং তাদের অধীনস্থ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগের তদন্ত চলছে। তদন্তে দেখা গেছে, আজিজ খান ও তার পরিবারের সদস্যদের নামে থাকা অ্যাকাউন্টগুলোতে বিপুল পরিমাণ অর্থ রয়েছে, যা অস্বাভাবিক ও সন্দেহজনক। দুদক আরও জানায়, এই অর্থ যেকোনো সময় তুলে ফেলা বা বিদেশে পাচারের আশঙ্কা রয়েছে। তাই, অর্থপাচার বা লুকানোর সম্ভাবনা রোধে আদালতের হস্তক্ষেপ প্রয়োজন। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) আজিজ খান ও তার পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সংগ্রহ করে এবং গত বছরের ৭ অক্টোবর ব্যাংকগুলোকে আজিজ খান ও তার পরিবারের সদস্যদের অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দেয়। আজিজ খান বাংলাদেশ থেকে টাকা পাচার করে সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ব্যবসায়ীর তালিকায় রয়েছেন। আশঙ্কা করা হয়, তিনি বাংলাদেশের বিচার ব্যবস্থার ধরাছোয়ার বাইরে এবং ব্যাংক হিসাব জব্দ করলেও আজিজ তার তার পরিবারের সদস্যদের পাচার করা টাকার বিষয়ে কোনো ব্যবস্থা নেয়া হয়নি।
উত্তরকোণ
সামিটের আজিজ খান ও তার পরিবারের ১৯১ ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ

