1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

গুম খুনের শিকার ও চব্বিশের শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার দিবেন তারেক রহমান

  • সম্পাদনার সময় : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ৫৩ বার প্রদশিত হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক জনাব তারেক রহমান-এর নির্দেশনায় দলের গুম, খুন ও পঙ্গুত্ব বরণকারী নেতা-কর্মীদের পরিবারের মাঝে প্রতি বছরের মতো এবারো ঈদ উপহার বিতরণ করবে ‘আমরা বিএনপি পরিবার’। এছাড়া চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের মাঝেও ঈদ উপহার বিতরণ করা হবে। দেশের বিভিন্ন অঞ্চলে আইনশৃঙ্খলা বাহিনী এবং ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট আওয়ামী লীগের গুন্ডা বাহিনী কর্তৃক দলের গুম, খুন ও আহতের পরিবার এবং চব্বিশের গণআন্দোলন চলাকালে শহীদ, আহত পরিবারের মাঝে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত ঈদ উপহার বিতরণে সহায়তা করবে ‘আমরা বিএনপি পরিবার’। ইতিমধ্যে উক্ত ঈদ উপহারের বিষয়ে তালিকা হালনাগাদের কাজ শুরু হয়েছে। ঈদ উপহার প্রসঙ্গে ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রমন বলেন, ‘‘ঈদ উপহারের তালিকা হালনাগাদের কাজ শুরু হয়েছে। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় দেশের সকল গুম, খুন ও আহত এবং সম্প্রতি চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের বাসায় গিয়ে ঈদ শুভেচ্ছা বিনিময় ও উপহার পৌঁছে দেয়া হবে।” এছাড়া ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন বলেন, “প্রতি বছর বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় রমজান মাসে বিএনপি’র গুম, খুন ও ফ্যাসিস্ট হাসিনা সরকারের নির্যাতনে পঙ্গুত্ব বরণকারী পরিবারের সাথে ঈদের খুশি ভাগাভাগি করতে উপহারসামগ্রী পৌঁছে দেয়া হয়। এক্ষেত্রে বিএনপি’র অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সার্বিক সহোযোগিতা করেন। গত ৯ বছর ধরে ধারাবাহিকভাবে ঈদ উপহার দেয়া হয়, এবারেও দেয়া হবে। বরং এই সংখ্যা আরো বাড়বে।”

উল্লেখ্য, ২০১৬ সাল থেকে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান-এর নির্দেশে গুম, খুনের শিকার ও পঙ্গুত্ব বরণকারী ব্যক্তিদের মাঝে রমজান মাসের শুরুতেই ঈদ উপহার দেয়া হয়। প্রায় ১২০০ পরিবারের মাঝে ‘ঈদ উপহার সামগ্রী’ পৌঁছে দেয়া হয়। এবার এই সংখ্যা আরো বৃদ্ধি পেয়ে প্রায় ১৭০০-১৮০০ ছাড়িয়ে যেতে পারে।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies