উত্তরকোণ

ডেভিল হান্টের ১৮তম দিনে গ্রেফতার ৬৭৮, মোট ১০৫৭০

ডেভিল হান্টের ১৮তম দিনে গ্রেফতার ৬৭৮, মোট ১০৫৭০

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ অভিযান— অপারেশন ডেভিল হান্টে সারা দেশে আরও ৬৭৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে গত ৮ ফেব্রুয়ারি থেকে বুধবার দুপুর পর্যন্ত ১৮ দিনে অপারেশন ডেভিল হান্টে মোট ১০ হাজার ৫৭০ জনকে গ্রেপ্তার হয়েছেন। বুধবার বিকেলে পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। পুলিশ হেডকোয়ার্টার্স জানায়, গত ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে ৬৭৮ জন এবং অন্যান্য মামলা ও ওয়ারেন্টমূলে ১ হাজার ১২ জনসহ মোট ১ হাজার ৬৯০ জনকে গ্রেফতা করা হয়েছে। পাশাপাশি এই সময়ে একটি ৪.৫ এম এম পিস্তল, একটি এলজি ও একটি শুটারগান ছাড়াও একটি দেশীয় তৈরি একনলা বন্দুক, একটি ম্যাগজিন, ৭টি কার্তুজ ও একটি রাইফেলের গুলি জব্দ করা হয়েছে। এছাড়াও অভিযানে স্টিলের দেশীয় তৈরি একটি কুড়াল ছাড়াও একটি ধারালো চাপাতি, একটি রামদা, একটি লোহার শাবল, একটি ক্ষুর, ২টি সুইচ গিয়ার ও ২টি লোহার রড জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শেয়ার: