বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে নতুন ছাত্রসংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে।সংগঠনটির নাম ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’। বুধবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এই নাম ঘোষণা করা হয়। সংগঠনটির আহ্বায়ক হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবু বাকের মজুমদার। তিনি গণতান্ত্রিক ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব ছিলেন। এদিকে, নতুন ছাত্র সংগঠন অআত্মপ্রকাশের আগে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিক্ষোভ করছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিকেল ৬টা পর্যন্ত বিক্ষোভ চলছিল। বিক্ষোভ মিছিলে তারা ‘কমিটি কমিটি, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘প্রাইভেটের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগান দেন।
উত্তরকোণ
সমন্বয়কদের নতুন সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদ, বিক্ষুব্ধ পদবঞ্চিতরা

