উত্তরকোণ

ছাত্রলীগ-শিবির মিলেমিশে একাকার বৈষম্যবিরোধী জোটে

ছাত্রলীগ-শিবির মিলেমিশে একাকার বৈষম্যবিরোধী জোটে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মানিকগঞ্জ জেলা শাখার কমিটি ঘোষণা করার পর কমিটিতে শিবির ও ছাত্রলীগের সদস্যরা পদ পেয়েছে এমন অভিযোগে পদত্যাগের হিড়িক পরেছে। কমিটিতে স্থান পাওয়া যুগ্ন সদস্য সচিব আশিকুর রহমান ১৮ জুলাই খালপাড়ে ছাত্রলীগের পক্ষ নিয়ে ছাত্রজনতার উপর হামলা করে এমন অভিযোগের সত্যতা উঠে এসছে দিনকালের অনুসন্ধানে। আন্দোলনে ঐদিন খালপাড়ে উপস্থিত থাকা একাধিক ব্যক্তি ও ছাত্র বিষয়টি নিশ্চিত করেছেন। মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং সদর উপজেলার সাবেক চেয়ারম্যান সুদেব সাহার ঘনিষ্ঠ আশিকুরের ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক কমিটিতে দায়িত্বপ্রাপ্ত নেতা বলেন, ‘আশিক শিবিরের রাজনীতি করে। তার পরিবারও জামাত শিবির ব্যাকগ্রাউন্ডের। তার পরিবার এবং শিবির কর্মীদের পরিচালিত জাগরণী শিশু কিশোর সংঘের যাতে কোন সমস্যা না হয় এজন্য সে সুদেব সাহার সাথে থাকতো।’ কমিটি থেকে অনেকে স্বেচ্ছায় পদত্যাগ করে তারা ফেসবুকে পোস্ট করে জানিয়েছেন যে কমিটিতে ছাত্রলীগ এবং শিবির রয়েছে সেই কমিটিতে তারা থাকবে না। আবার অনেকে জানেনই না তাদের নাম কমিটিতে এসেছে। কমিটিতে পদ পাওয়ার পর বিস্ময় প্রকাশ করে হাসান শিকদার নামের এক শিক্ষার্থী ফেসবুকে লিখেন,” আজ হঠাৎ সকালে ঘুম থেকে উঠে জানতে পারলাম আমি নাকি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মানিকগঞ্জ জেলার যুগ্ন আহ্বায়ক। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি বা পদ পদবী নিয়ে আমার কোন মাথা ব্যথা নেই। কিন্তু আমাকে না জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মানিকগঞ্জ জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে নামজ দেয়া হয়েছে। ব্যাপারটা আসলে আমার কাছে কোনভাবেই বোধগম্য হচ্ছে না।” না জানিয়ে কমিটিতে রাখা হয়েছে এমন অভিযোগ করেন আরো অনেকে। আবার কমিটিতে স্থান পেয়েছে স্কুলের অনেক বাচ্চাও। স্থান পাওয়া এক বাচ্চার অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন,’আমার সন্তানকে না জানিয়েই কে বা কারা কমিটিতে নাম দিয়েছে। স্কুলের বাচ্চাদের তো রাজনীতি করার সময়ই হয় নাই এখনো। এগুলো অনৈতিক এবং মেনে নেওয়ার মতো বিষয়ও না।’ ছাত্রলীগের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে সদস্য সচিব নাহিদ মনিরের বিরুদ্ধেও। তবে দিনকালের অনুসন্ধানে নাহিদ মনিরের ছাত্রলীগের সাথে সম্পৃক্ততা পাওয়া যায়নি। নাহিদ মনির দিনকালকে বলেন, ‘অনেকে পোস্ট না পেয়ে তার বিরুদ্ধে এমন অপপ্রচার চালাচ্ছে। শিশুদের কমিটিতে স্থান দেওয়ার কথা জিজ্ঞাসা করলে তিনি বলেন, অনেকে রেফারেন্সে কমিটিতে পদ পেয়েছে আর তিনি সবাইকে চিনেনও না তাই এ ব্যাপারে কথা বলবেন না।

শেয়ার: