1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

২০০৯ সাল থেকে বাংলাদেশ ফ্যাসিবাদের কবলে ছিলো: ডা. শফিকুর রহমান

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৩ বার প্রদশিত হয়েছে

২০০৯ সাল থেকে বাংলাদেশ ফ্যাসিবাদের কবলে ছিলো বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন। জামায়াতে ইসলামীর কারাবন্দি নেতা সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে রাজধানীর পল্টন মোড় থেকে বিক্ষোভ শুরু হয়। জাতীয় প্রেসক্লাব, মৎস্য ভবন হয়ে শাহবাগ গিয়ে বিক্ষোভ শেষ হওয়ার কথা রয়েছে। বিক্ষোভ সমাবেশের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এর আগে বিকাল ৫ টার দিকে পল্টন মোড়ে আনুষ্ঠানিকভাবে বিক্ষোভের পূর্বে সমাবেশ শুরু হয়।  ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশের সবচাইতে মজলুম জননেতা এটিএম আজহার। ২০০৯ সাল থেকে বাংলাদেশ ফ্যাসিবাদের কবলে ছিলো। প্রথম নির্যাতন করেছিলো জামায়াতে ইসলামীর উপর। আজহারের মুক্তির জন্য আমাদের রাস্তায় নামতে হবে কখনো কল্পনাও করিনি। আমরা ভদ্র কিন্তু বোকা নই, ভদ্রতাকে কেউ যেন দুর্বলতা মনে না করেন। জামায়াতে ইসলামী কোনো অপশক্তির কাছে মাথা নত করেনি,আপোষ করেনি। জীবন দিয়েছে, কিন্তু আপোষ করেনি। ফাঁসির কাঠগড়ায় নেতৃবৃন্দকে পাঠিয়ে দেয়ার আগে বহু অফার আমাদের কাছে এসেছিলো আমরা তা গ্রহণ করিনি। নিবন্ধন তো জালিম সরকার কেড়ে নিয়েছিলো। সেই জুলুম কি আপনারা আবার করবেন। এই জন্য কি হাজার হাজার মানুষ জীবন দিয়েছিলো? আমরা বাংলাদেশে আর কোনো বৈষম্য বরদাস্ত করবো না। তিনি বলেন, একটি মানবিক বাংলাদেশ গঠন করার জন্য আমরা সবসময় প্রস্তুত আছি। এই সংগঠন কারো কাছে মাথানত করে না। দলমত নির্বিশেষে আসুন সবাই ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়াই। ঢাকা মহানগরী উত্তরের আমির সেলিম উদ্দিন বলেন, আজহার ভাইয়ের মুক্তির দাবিতে রাস্তায় আসতে হবে কখনো ভাবিনি। এইটা আমাদের নায্য অধিকার। আজকে বৃটেনের আদালতে বলা হয়েছে এইটা উদ্দেশ্য হাসিলের জন্য গঠিত হয়েছিলো। যদি আজহার ভাইকে মুক্তি এবং জামায়াতের নিবন্ধন দাঁড়ি পাল্লা যদি ফিরিয়ে না দেয়া হয়, আমরা পুরা ঢাকা মহানগরীতে বিক্ষোভ করব। দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল বলেন, আমরা দেখেছি প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টা তার মামলা থেকে মুক্তি নিয়েছেন অথচ দীর্ঘ ১৪ বছর যাবত অন্যায় ভাবে ফাসির মঞ্চে দাঁড়িয়ে আছেন আজহার ভাই। কোন কারণে তাকে মুক্তি দেয়া হয়নি। আমরা দেখতে চাই এই ষড়যন্ত্র কারা করেছে। আমরা অবিলম্বে নিবন্ধন ফিরে পেতে চাই, আজহার এর মুক্তি চাই।  বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ছাত্রশিবিরের সেক্রেটারি নুরুল ইসলাম, জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডা. শফিকুল ইসলাম মাসুদ সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies