উত্তরকোণ

ফেঁসে যাচ্ছে হাসিনার দোসর মিডিয়াগুলো, প্রশংসায় ভাসছেন শফিকুল আলম

ফেঁসে যাচ্ছে হাসিনার দোসর মিডিয়াগুলো, প্রশংসায় ভাসছেন শফিকুল আলম

দেশের অধিকাংশ গণমাধ্যম গুলো ফেসিস্ট হাসিনার দালালী করেছে। হাসিনার তৈরী মব জাস্টিস এর অন্যতম উপাদান ছিলো এসব দোসর মিডিয়া আর সাংবাদিকরা। এবার তাদেরকেও দাঁড়াতে হবে বিচারের কাঠগড়ায়। হাতেগোনা কয়েকটি মূল ধারার গণমাধ্যম ছাড়া অধিকাংশরাই বিগত ১৬ টি বছর হাসিনার দালালী আর চামচামী করে গেছে বিশেষ সুবিধা লাভের আশায়।  এমনকি ২৪ এর গণঅভ্যুত্থানের সময় আর হাসিনার পলায়নের পরও তারা হাসিনার পক্ষেই সাফাই গেয়ে গেছে। অনেকে আবার ভোল পাল্টে হয়ে গেছেন সাধু। তবে এবার সাধু সাবধান! দিন বদলেছে এটা পরিবর্তিত বাংলাদেশ, এদেশে এবার স্বৈরাচারের দোসর মিডিয়া আর সাংবাদিকদেরও বিচার হবে অবশেষে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের কথায় এমন আভাসই মিলেছে। আর এরপর থেকেই প্রশংসার জোয়ারে ভাসছেন তিনি। ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত জুলাই বিপ্লবে দেশের প্রত্যেকটি সংবাদমাধ্যমের ভূমিকা ডকুমেন্টেশন করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জাতীয় প্রেস ক্লাবে ‘গণমাধ্যমে ফ্যাসিবাদী বয়ান: ফিরে দেখা ১ থেকে ৩৬ জুলাই’ শীর্ষক এক আলোচনা সভায় এ কথা জানান তিনি। শফিকুল আলম বলেন, গত ১৫ বছরে ঘটে যাওয়া বড় বড় ঘটনায় সংবাদমাধ্যমের ভূমিকা খতিয়ে দেখতে হবে। এসব ঘটনা নিয়ে সংবাদ মাধ্যম গুলোর বয়ান ডকুমেন্ট করা হবে। তাদের ভূমিকা নিয়েও গবেষণা করা হবে।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব আরও বলেন, দেশে এমন সাংবাদিকতার ক্ষেত্র তৈরি করতে হবে, যেখানে সব সরকারের জবাবদিহিতা নিশ্চিত হবে। যত শক্তিশালীই হোক না কেন, সবাইকে কাঠগড়ায় দাঁড় করাতে হবে। শফিকুল আলমের এ বক্তব্যের পর তাকে নিয়ে প্রসংশা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সর্বক্ষেত্রে। সুমাইয়া শিমু নামের একজন ফেসবুকে লিখেছেন, সাহসী উপদেষ্টার সাহসী সচিব। ধন্যবাদ শফিকুল আলম। ফেসিস্ট হাসিনার ফেসিস্ট গণমাধ্যম গুলোর তালিকা করে দ্রুত বিচার করা হোক। ফরিদ খান নামের একজন লিখেছেন, এখনো সংবাদমাধ্যম গুলোতে স্বৈরাচার শেখ হাসিনার দোসররা রয়েছে। তাদের খুঁজে বের করে বিচারের আওতায় আনা হোক।
২৪ এর গণঅভ্যুত্থানের সময়ও হাসিনার পা চেটেছে এ দেশের নামকরা কিছু গণমাধ্যম। শুধু কি সেসময়? স্বৈরাচার হাসিনার বিগত ১৬ বছরের শাসনামলেই তাকে তৈল মেরে চলতো সেই গণ মাধ্যম গুলো। দ্রুত সে সকল গণমাধ্যম ও সংবাদকর্মীদের খুঁজে বের করে ব্যবস্থা নেয়া হবে এমন প্রত্যাশাই নেটিজেনদের।

শেয়ার: