উত্তরকোণ

সবার আগে বাংলাদেশ: প্রথম বগুড়া ফেস্ট ২৮ ফেব্রুয়ারি

সবার আগে বাংলাদেশ: প্রথম বগুড়া ফেস্ট ২৮ ফেব্রুয়ারি

রাজধানীর বনানীতে ২৮ ফেব্রুয়ারি আয়োজন করা হচ্ছে সবার আগে বাংলাদেশ: প্রথম বগুড়া ফেস্ট। রোববার (১৬ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মলনে এই ঘোষনা দেন বগুড়া ফেস্ট ২০২৫ এর আহবায়ক আতিকুর রহমান রুমন। সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব জুলফিকার হুসাইন সোহাগসহ সংগঠনের নেতারা। ঢাকাস্থ বগুড়ার সাংবাদিক, সাহিত্যিক, শিল্পীদের নিয়ে গঠিত এই সংগঠন প্রথমবারের মতো এই ফেস্ট আয়োজন করতে যাচ্ছে। ফেস্টে বিভিন্ন প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান, গুনীজন সংবর্ধনা, আলুঘাটি ও দই উৎসবসহ নানা লোকজ আয়োজনে সমৃদ্ধ থাকবে বলে আয়োজকরা জানান।

শেয়ার: