উত্তরকোণ

জাতিসংঘের প্রতিবেদন হাসিনা ও তার দোসরদের বিচারে ট্রাইব্যুনালে অকাট্য দলিল

জাতিসংঘের প্রতিবেদন হাসিনা ও তার দোসরদের বিচারে ট্রাইব্যুনালে অকাট্য দলিল

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের (ওএইচসিএইচআর) তথ্যানুসন্ধান দলের প্রতিবেদনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অকাট্য দলিল হিসেবে ব্যবহার করা যাবে বলে উল্লেখ করেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। আজ বৃহস্পতিবার দুপুরে ট্রাইব্যুনালে এ কথা বলেন তিনি। ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হয়। অধ্যাপক মুহাম্মদ ইউসূসের নেতৃত্বে ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর অভ্যুত্থানের সময় মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো তদন্তের সিদ্ধান্ত নেয়। এর ধারাবাহিকতায় জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার একটি তথ্যানুসন্ধানী দল গঠন করেন। গতকাল এ তথ্যানুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে উঠে এসেছে, জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় আওয়ামী লীগের সহিংস কর্মকাণ্ডের পাশাপাশি বিগত সরকার এবং নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলো পদ্ধতিগতভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জড়িত ছিল। ক্ষমতায় থাকার জন্য হাসিনা সরকার ক্রমাগত নৃশংস পদক্ষেপ নিয়ে পদ্ধতিগতভাবে বিক্ষোভ দমনের চেষ্টা করেছিল।

শেয়ার: