উত্তরকোণ

আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘কফিন মিছিল’

আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘কফিন মিছিল’

গাজীপুরে মুক্তিযুদ্ধবিষয়ক সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলায় আহত আবুল কাশেমের (২০) মৃত্যুর ঘটনায় ‘কফিন মিছিল’ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ বুধবার রাত সাড়ে ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগের উদ্দেশে কফিন মিছিল বের করে সংগঠনটির নেতা-কর্মীরা। মিছিলে তারা ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’, ‘মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ’, ‘আওয়ামী লীগের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘আওয়ামী লীগ নিষিদ্ধ, করতে হবে, করতে হবে’, ‘আওয়ামী লীগের বিরুদ্ধে, ডাইরেক্ট একশন’ ইত্যাদি বলে স্লোগান দেন।

শেয়ার: