1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

সরকার যদি তাদের অবস্থানকে দীর্ঘায়িত করে, এটা যৌক্তিক হবে না : মঈন খান

  • সম্পাদনার সময় : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৮ বার প্রদশিত হয়েছে

‘নির্বাচন করার জন্য সরকার যৌক্তিক সময় নেবে’ দলের এমন বক্তব্যকে আবারো স্মরণ করিয়ে দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, এই সরকার যদি তাদের অবস্থানকে দীর্ঘায়িত করে, এটা যৌক্তিক হবে না। তিনি বলেন, ‘বিএনপির পক্ষ থেকে শুরুতেই বলা হয়েছিল, যৌক্তিক সময়ের মধ্যে সরকারকে নির্বাচন দিতে বলা হয়েছিল। এটা গতকাল (রোববার) রাষ্ট্রদূতের পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছিল কোন সময়টা যৌক্তিক। আমি বলেছিলাম এর উত্তর আমার কাছে নেই। তবে দেশের গ্রামের মানুষকে জিজ্ঞেস করা হলেও এটা বলতে না পারলেও তারা বলতে পারবে কোন সময়টা যৌক্তিক নয়।’ সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মোমেনবাগে দি মিলিনিয়াম ইউনিভার্সিটি আয়োজিত ডেমোক্রেসি অডিটোরিয়ামে ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের ছয় মাস, ছাত্র-জনতা এখন কোথায়?’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মঈন খান বলেন, ‘গণতন্ত্রের জন্য দেশের লাখ লাখ মানুষ জীবন দিয়েছে। সর্বশেষ ২৪-এর আন্দোলনে যে নতুন সূর্য উদয় হয়েছে। সেই সূর্য কোনো দিন আমরা অস্তমিত হতে দিতে পারি না।’ তিনি বলেন, ‘সরকারকে যে দ্বায়িত্ব পালন করতে হবে। যাদের অনেক অপ্রিয় সিদ্ধান্ত নিতে হয়।’ তিনি আরো বলেন, ‘৫ আগস্ট যে মুক্তির আনন্দ উপভোগ করে ছিলাম। এখন ছয় মাস পরে এসে সে আনন্দ উপভোগ করতে পারছি না।’ মঈন খান বলেন, ‘আমরা সবাই চেয়েছিলাম প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। আজকে কেন এই পরিস্থিতি তৈরি হলো এমন প্রশ্ন রাখেন তিনি।’ বাংলাদেশে সরকার চালানো ইংল্যান্ড, আমেরিকার সরকার চালানোর চেয়েও কঠিন বলেও মন্তব্য করেন তিনি। এ গোলটেবিল বৈঠকে আরো বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, বিএনপি নেত্রী এবং সাবেক এমপি নিলুফার চৌধুরী মনি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল, যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার ও সাংবাদিক আকবর হোসেন মজুমদার, প্রাণ আরএফএলের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী, সাংবাদিক মঞ্জরুল আলম পান্না, বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম রাজীবুল ইসলাম তালুকদার বিন্দু প্রমুখ। বৈঠক সঞ্চালনা করেন দি মিলিনিয়াম বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টিজ বোর্ডের চেয়ারপারসন অ্যাডভোকেট রোখসানা খন্দকার। এতে স্বাগত বক্তব্য দেন দি মিলিনিয়াম বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. অভিনয় চন্দ্র সাহা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies