1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

সরকারের সমালোচনা করবো, ব্যর্থ হতে দিবো না: রিজভী

  • সম্পাদনার সময় : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৬ বার প্রদশিত হয়েছে

অন্তবর্তীকালীন সরকারের সমালোচনা করবো, কিন্তু ব্যর্থ হতে দিবো না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে দ্রোহের গ্রাফিতি নামক বইয়ের প্রকাশনা উৎসবে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, এখন সমালোচনা করলে গুম বা ক্রসফায়ারের ভয় আর নেই। আমরা সরকারের সমালোচনা করব, কিন্তু সরকারকে ব্যর্থ হতে দেব না।রিজভী বলেন, ভারতের মতো মিডিয়া কেমন নির্লজ্জ মিথ্যাচার করছে তা ভাবতে অবাক লাগে। শেখ হাসিনা না থাকায় এ দেশে যে একটি গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছে তা তারা মেনে নিতে পারছে না। পার্শ্ববর্তী দেশে থেকে শেখ হাসিনা যা ইচ্ছা তা বলে এখানে বিশৃঙ্খলা উসকে দিচ্ছে। আমাদের সতর্ক থাকতে হবে, কোনো নৈরাজ্যের কারণে প্রতিবিপ্লব যেন উঁকি দিতে না পারে। আমরা গণতান্ত্রিক রাস্তা ধরে এগিয়ে যাব। তিনি বলেন, যে কোনো আন্দোলনের সফলতা সংস্কৃতি কর্মীদের ওপর নির্ভর করে। যারা গ্রাফিতি করেছেন, তারা অসাধারণ কাজ করেছেন। তিনি আরও বলেন, আমাদের সবাইকে গণতন্ত্রের স্বপক্ষে সতর্ক পদক্ষেপ রাখতে হবে। কোনো নৈরাজ্যের কারণে কেউ যাতে কোনো সুযোগ নিতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। আমাদের খেয়াল রাখতে হবে, প্রতি বিপ্লব সবসময় উঁকিঝুঁকি মারে। এই উঁকিঝুঁকি যাতে দিতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। তিনি আরও বলেন, আজকে দেখলাম গাজীপুরের সাবেক মেয়র বলছে তাদেরকে যদি রাজনীতি করতে না দেওয়া হয় তাহলে কেউ শান্তিতে থাকতে পারবে না। অর্থাৎ, হত্যার হুমকি দিচ্ছে। তাদের এই সাহসটা কে দিচ্ছে? সেই সাহসটা দিচ্ছে পার্শ্ববর্তী দেশ থেকে শেখ হাসিনা এবং হাসিনাকে সাপোর্ট দিচ্ছে তাদের পলিসি মেকাররা। এটাতো বাংলাদেশের সার্বভৌমত্বের উপর সরাসরি হস্তক্ষেপ। ভয়ংকর রকমের হস্তক্ষেপ। চরমভাবে আন্তর্জাতিক রীতিনীতি সমস্ত কিছু লঙ্ঘন করে এই কাজটি করা হচ্ছে। জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজের সভাপতিত্বে প্রকাশনা উৎসবে আরও উপস্থিত ছিলেন, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, সম্মিলিত পেশাজীবী পরিষদের মহাসচিব কাদের গণি চৌধুরী, দৈনিক আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies