1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

শামীম ওসমানের বাড়িতে বুলডোজার দিয়ে খেলল জনতা

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৯ বার প্রদশিত হয়েছে

নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের দাদার বাড়ি ও আওয়ামী লীগের জন্মস্থান হিসেবে পরিচিত ‘বায়তুল আমান ভবন’গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ভাঙচুরের আগে ভবনটিতে অগ্নিসংযোগও করা হয়। এ সময় সেখানে উল্লাস করেন স্থানীয় ছাত্র-জনতা। যেন প্রতাপশালী এই পরিবারের বাসভবনে বুলডোজার নিয়ে খেলা করেন তারা। নারায়ণগঞ্জের গডফাদার হিসেবে শামীম ওসমান বেশ সমালোচিত। তিনি কথায় কথায় দম্ভ করে বলতেন ‘খেলা হবে’। এ স্লোগানের মাধ্যমে তিনি বিএনপি, জামায়াতসহ বিরোধী নেতাকর্মীদের ওপর চ্যালেঞ্জ ছুড়ে দিতেন। যদিও সবসময় বিরোধীদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দিয়ে কোনঠাসা করে রাখতেন তিনি।গতকাল সন্ধ্যা সাড়ে ৬ টায় একটি বুলডোজার বায়তুল বায়তুল আমান ভবনের পূর্বপাশে গিয়ে অবস্থান নেয়। ৭টায় কয়েক যুবক ভবনের ভেতরে প্রবেশ করেন। এ সময় বুলডোজার প্র পূর্বপাশ থেকে ভাঙা শুরু হয়। ফটক ভেঙ্গে বুলডোজার ভেতরে ঢুকে মাটির সঙ্গে মিশিয়ে দেয় পুরো স্থাপনা। এর আগেই দ্বিতীয় তলার বারান্ডায় থাকা যুবকরা আগুন ধরিয়ে দেন। ভাঙচুর করার সময় আওয়ামী লীগ, শেখ হাসিনা ও শামীম ওসমানের বিরুদ্ধে নানা শ্লোগান দিয়ে উল্যাস করেন ছাত্র-জনতা। আর আশপাশে দাঁড়িয়ে সেই দৃশ্য উপভোগ করেন হাজার হাজার মানুষ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies