উত্তরকোণ

বরিশালে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হয়েছে হাসানাত আব্দুল্লাহ ও সাদিক আবদুল্লাহর বাসভবন

বরিশালে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হয়েছে হাসানাত আব্দুল্লাহ ও সাদিক আবদুল্লাহর বাসভবন

বরিশাল মহানগরীর কালীবাড়ী রোডে সাবেক মেয়র সাদিক আবদুল্লাহ ও তার পিতা বরিশাল-১ আসনের সাবেক এমপি আবুল হাসনাত আবদুল্লাহর বাড়ি ‘সেরনিয়াবাত ভবন’ এ সিটি করপোরেশন-এর বুলডোজার নিয়ে শতাধিক মানুষ ভাঙচুর চালিয়েছে গত মধ্যরাতে। ৫ আগষ্ট পযন্ত হাসানাতের ছেলে সাবেক সিটি মেয়র সাদিক আব্দুল্লাহ কালবাড়ি রোডের এই বাড়িতেই থাকতেন। সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি এবং শেখ হাসিনার ফুফাত ভাই। একই সময়ে নগরীর বগুড়া রোডের ভুতের বাড়ী এলাকায় আমীর হোসেন আমু’র বাসভবন ও একই বাড়িতে তার খালাতো ভাইদের বাড়ীতেও হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। অপসোনিন ফার্মার পরিচালকদের ঐ বাড়ীতেও হামলার সাথে লুটপাটও হয়েছে। রাত পৌনে ২টার দিকে ‘সেরনিয়াবাত ভবন’ থেকে বিক্ষুব্ধ জনতা বুলডোজার নিয়ে নগরীর বগুড়া রোডের আমির হোসেন আমুর বাড়ির দিকে রওনা দেয়।ঘটনাস্থলে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল মহানগরের আহ্বায়ক শহীদুল ইসলাম শাহেদ সাংবাদিকদের বলছিলেন, “বিক্ষুব্ধ জনতা ফ্যাসিবাদের দোসরদের আস্তানা ভেঙে দিচ্ছে।” রাত ২টার দিকে আমুর বাড়ির সামনে গিয়ে বুলডোজার দাঁড়ায়। তারপরই ভাঙা শুরু হয়।

শেয়ার: