1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়া সেই আ.লীগ নেতা ওহাব গ্রেপ্তার

  • সম্পাদনার সময় : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৪ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: জয়বাংলা শ্লোগান দিয়ে পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেয়ার তিনদিন পর সেই আওয়ামী লীগ নেতা আব্দুল ওহাবসহ দু’জনকে গ্রেপ্তার করেছে করেছে পুলিশ। ওহাব পাবনার সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক মেয়র ও সাবেক উপজেলা চেয়ারম্যান। বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার মথুরাপুর এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ সুপার মোরতোজা আলী খাঁনের নেতৃৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে অভিযান চালানো হয়। অভিযানে পৌর সদরেরর মথুরাপুর বটতলা এলাকার আনসার সরকারের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় ওহাবকে ছিনিয়ে নেয়ার ঘটনার এজাহারভূক্ত আসামি তার ব্যক্তিগত সহকারী রাব্বিকেও গ্রেপ্তার করা হয়। এর আগে গত রোববার (০২ ফেব্রুয়ারি) বিকেলে মথুরাপুর হাইস্কুল মাঠ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা মামলার পলাতক আসামি আব্দুল ওহাবকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় জংবাংলা শ্লোগান দিয়ে পুলিশের গাড়ি থেকে ওহাবকে ছিনিয়ে নিয়ে যায় তার সমর্থক স্থানীয় নেতাকর্মীরা। এ ঘটনায় ওইদিন রাতে সুজানগর থানার উপ-পরিদর্শক (এসআই) আজাহার আলী বাদী হয়ে ওহাবকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলায় ৬৪ জন নামীয় ও দুই থেকে তিনশ’ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। রাতেই যৌথবাহিনীর অভিযানে ১৬ জনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে এক নারী সহ ১১ জনকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার (০৩ ফেব্রুয়ারি) বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। সুজানগর সার্কেলের অতিরিক্ত দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ বলেন, আব্দুল ওহাবকে ছিনিয়ে নেয়ার পর থেকেই পুলিশ ও যৌথবাহিনী তাকেসহ জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলমান রেখেছিলো। এর অংশ হিসেবে সরাসরি পুলিশ সুপার স্যারের নেতৃত্বে পরিচালিত অভিযানে ওহাবসহ দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিরা এখন পুলিশি হেফাজতে রয়েছেন। জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies