1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম:
বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী মরহুম সাংবাদিক রউফ জালালের পরিবারের খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব অবৈধভাবে তেল মজুতের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নন্দীগ্রাম কলেজপাড়া আদর্শ ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বগুড়া করনেশন স্কুলের এসএসসি ১৩ তম ব্যাচের মিলনমেলা ও ইফতার ভোটের কালি শুকানোর আগেই প্রতিশ্রুতি পূরণ করেছেন তারেক রহমান: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী-মীর শাহে আলম সংসদকে জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী সংসদ অধিবেশন ১৫ মার্চ পর্যন্ত মুলতবি ঘোষণা রাষ্ট্রপতির বক্তব্যের সময় বিরোধী জোটের ওয়াকআউট

আ’লীগ নিজেদের পকেট ভারী করে বিদ্যুৎ খাতকে ফোকলা করেছে : মির্জা ফখরুল

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ১০৩ বার প্রদশিত হয়েছে

বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগ আমলে হওয়া বিদ্যুৎ ও জ্বালানি খাতের সকল চুক্তি ও দুর্নীতির বিষয় রিভিউ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে গত ১৬ বছরের বিদ্যুৎ খাতে দুর্নীতির প্রতিবেদন নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। বিএনপি মহাসচিব বলেন, নিজেদের পকেট ভারী করতে বিদ্যুৎ খাতকে ফোকলা করেছে আওয়ামী লীগ। সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ক্যাপাসিটি চার্জের নামে বিদ্যুৎ খাত থেকে ১ লাখ কোটি টাকা লুটপাট করা হয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে আওয়ামী লীগ সরকার দুর্নীতির মাধ্যমে ৫০০ মিলিয়ন ডলার পাচার করেছে বলেও অভিযোগ করেন তিনি। আওয়ামী লীগ সরকারের আমলে বিদ্যুৎ ও জ্বালানি খাতের প্রত্যেকটি চুক্তি জনসম্মুখে প্রকাশের আহ্বান জানিয়ে ইকবাল হাসান টুকু বলেন, এ খাতকে সঠিক ধারায় ফিরিয়ে আনতে না পারলে ২০২৭ সালে বিপর্যয় আসতে পারে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies