জয়পুরহাট প্রতিনিধি: আসন্ন পবিত্র ঈদুল আজহা-২০২৬ উপলক্ষ্যে জয়পুরহাটে দুস্থ ও গরীব জনসাধারণের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে প্রাপ্ত মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে। রোববার (২৪ মে) বিকেলে জয়পুরহাটের আরাম নগরস্থ ‘আব্বাস আলী খান মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এই সহায়তা সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুস্থ ও অসহায় মানুষের হাতে এই মানবিক সহায়তা তুলে দেন স্থানীয় সংসদ সদস্য মোঃ ফজলুর রহমান সাঈদ। এ সময় জেলা জামায়াতের সেক্রেটারী গোলাম কিবরিয়া, সহকারী সেক্রেটারী হাসিবুল আলম লিটনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সহায়তা বিতরণকালে সাংসদ বলেন, এই ঈদ উপহার দুস্থ পরিবারগুলোর ঈদ আনন্দকে আরও বাড়িয়ে দেবে।