বগুড়া কাটনারপাড়া নারী উন্নয়ন সংস্থা (KNUS)” এর উদ্যোগে দেশব্যাপী চলমান শিশু নির্যাতন, ধর্ষন ও সহিংসতা রোধ এর প্রতিবাদে মানববন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়। রোববার শহরের সাতরাস্তার মোড়ে আয়োজিত এই কর্মসূচীতে স্থানীয় বিভিন্ন সেচ্ছাসেবি সংগঠন ব্রাক, লাইট হাউজ, ডাব্লিউ ডি ডি এফ, পি উ পি, এম এস কে পি, টাইডা, একতা মানব কল্যাণ সংস্থা, মেরী সমাজ কল্যাণ সংস্থা বগুড়া, সাকো, সি এম ইউ জে এস, ভেনচার ফাউন্ডেশন, পেস্ড সহ অনুপস্থিত বহু সরকারী ও বেসরকারী সংগঠন এই বিষয়ে তাদের নৈতিক পূর্ণ সমর্থ্যন ব্যক্ত করেন। অংশগ্রহণ ও উপস্থিত প্রত্যেক স্বেচ্ছাসেবি সংগঠনের কমপক্ষে একজন করে প্রতিনিধি বক্তব্য দেয়।
”কাটনারপাড়া নারী উন্নয়ন সংস্থা (KNUS)” এর নির্বাহী পরিচালক লতিফা ইয়াসমিন লাভলি তার মূল্যবান বক্তব্যে সমাজের এই নৈতিক অবক্ষয় রোধে কঠোর ভাবে আইনি পদক্ষেপের মাধ্যেমে বিচার বিভাগের প্রতি পক্ষপাতহীন আইনী ব্যবস্থাপনার মাধ্যমে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করতে সরকারের প্রতি অহ্বান জানান। তিনি বিশেষ ভাবে উল্লেখ করেন বর্তমান প্রধানমন্ত্রী রামিসার নৃশংস হত্যাকান্ডের বিচার যাতে অতি দ্রুত হয় সেব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছেন যা অত্যন্ত প্রসংশনীয়। উপযুক্ত ও দৃষ্টান্ত মূলক শাস্তি না হলে দোষী ব্যাক্তগনও নতুন করে এ অপরাধ বারংবার সংগঠিত হবে যা সুষ্ঠূ সমাজের জন্য প্রচন্ড ক্ষতিকর ও অন্তরায়। তিনি তার পক্ষ থেকে এই প্রতিবাদ সভায় উপস্থিত প্রত্যেককে বিশেষ ভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন ও এই কর্মসুচী সাফল্য মন্ডিত করে তোলার জন্য। বক্তারা ধর্ষণ, হত্যার মত ঘৃনিত এই কর্মকান্ড রোধে সরকারী বিচার ব্যবস্থার দ্রুত ও সুষ্ঠূ পদক্ষেপ ও এর বিচার মৃত্যুদন্ড নিঃশ্চিত করে সমাজে দৃষ্টান্ত স্থাপন করা প্রয়োজন বলে মনে করেন । ৃ