1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ২৫ মে ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি ও আত্মনির্ভরশীল শক্তির দিকে এগোচ্ছে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের বিদায়ী হাইকমিশনারের সাক্ষাৎ মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা: সোহেল ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ গঠন ১ জুন বাংলাদেশ ও কাজী নজরুল ইসলাম এক অবিভাজ্য সত্তা: প্রধানমন্ত্রী দেশে হামের উপসর্গে আরও ১৬ শিশুর মৃত্যু রামিসা হত্যা: সোহেল ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জ গঠন শুনানি ১ জুন উপাত্ত ছাড়া যে কোনো তথ্য কেবলই ব্যক্তিগত অভিমত : তথ্যমন্ত্রী বগুড়ায় গঠিত হচ্ছে ওয়াসা, উন্নয়ন কর্তৃপক্ষ ও মেট্রোপলিটন পুলিশ ঃ এলজিআরডি প্রতিমন্ত্রী শাহে আলম দেশব্যাপি চলমান শিশু নির্যাতন ও ধর্ষন এর প্রতিবাদে মানববন্ধন

মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

  • সম্পাদনার সময় : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৫ বার প্রদশিত হয়েছে

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত হয়েছে। রোববার বেলা সাড়ে ১১টার দিকে সীমান্ত এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই স্থানীয় ভালুকিয়াপাড়া গ্রামের বাসিন্দা। তারা হলেন, অংক্যমং তংচঙ্গ্যা, চোপোচিং চাকমা, চিংক্ষং চাকমা। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার এনামুল হাসান। তিনি জানান, বিজিবি ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সীমান্তে চলাচলে বিধি নিষেধ রয়েছে। তারপরও অনেকে বাধা উপেক্ষা করে সীমান্তে চলে যাওয়ার কারণে এমন ঘটনা ঘটেছে। মাইন বিস্ফোরণে নিহতদের উদ্ধার করা হয়েছে। ঘুমধুম ৮নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বাবুল চাকমা বলেন, সকালে মিয়ানমার সীমান্তে কলাবাগানে কাজ করতে গিয়েছিল তারা। ফেরার সময় মাইন বিস্ফোরণে একজনের মৃত্যু হয়। তাকে উদ্ধার করতে গিয়ে মাইন বিস্ফোরণে আরো দু্ইজন নিহত হয়েছেন। এঘটনায় পরিবারগুলোতে শোকের ছায়া নেমে এসেছে।স্থানীয়রা জানান, সকালে পাহাড়ে কলাবাগানে কাজ করতে গিয়েছিলেন ওই তিনজন। মাইন বিস্ফোরণের খবর ছড়িয়ে পড়লে, দুপুর আড়াইটার দিকে স্থানীয়দের একটি দল দুর্গম পাহাড়ি পথ পাড়ি দিয়ে ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে তিনজনের লাশ পড়ে থাকতে দেখেন তারা। এ ঘটনার পর সীমান্ত সংলগ্ন ভালুকিয়াপাড়া ও আশপাশের গ্রামগুলোতে শোকের ছায়া নেমে এসেছে । এলাকায় আতঙ্ক বিরাজ করছে। সীমান্তবর্তী ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে সাধারণ মানুষের চলাচলে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন বিজিবি। এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, নাইক্ষ্যংছড়ি ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ জন নিহত হয়েছে। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies