1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি ও আত্মনির্ভরশীল শক্তির দিকে এগোচ্ছে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের বিদায়ী হাইকমিশনারের সাক্ষাৎ মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা: সোহেল ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ গঠন ১ জুন বাংলাদেশ ও কাজী নজরুল ইসলাম এক অবিভাজ্য সত্তা: প্রধানমন্ত্রী দেশে হামের উপসর্গে আরও ১৬ শিশুর মৃত্যু রামিসা হত্যা: সোহেল ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জ গঠন শুনানি ১ জুন উপাত্ত ছাড়া যে কোনো তথ্য কেবলই ব্যক্তিগত অভিমত : তথ্যমন্ত্রী বগুড়ায় গঠিত হচ্ছে ওয়াসা, উন্নয়ন কর্তৃপক্ষ ও মেট্রোপলিটন পুলিশ ঃ এলজিআরডি প্রতিমন্ত্রী শাহে আলম দেশব্যাপি চলমান শিশু নির্যাতন ও ধর্ষন এর প্রতিবাদে মানববন্ধন

হাম ও হামের উপসর্গে আরো ১৩ জনের মৃত্যু

  • সম্পাদনার সময় : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ১৫ বার প্রদশিত হয়েছে

গত ২৪ ঘণ্টায় সারাদেশে নিশ্চিত হাম ও হাম উপসর্গে ১৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশে হাম ও হাম উপসর্গে ২ হাজার ১৩২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। শনিবার স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ৯৬৭ জন এবং গত ১৫ মার্চ থেকে ২৩ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৬২ হাজার ৫০৭ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৬৫ জন এবং গত ১৫ মার্চ থেকে ২৩ মে পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৮ হাজার ৪৯৪ জন। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৯ হাজার ৩৮৯ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৪৫ হাজার ১১ জন। গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ১২ জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ২৩ মে পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৪২৬ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে এক জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ২৩ মে পর্যন্ত নিশ্চিত হামে ৮৬ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত সবচেয়ে বেশি ২৯ হাজার ৬৩০ জন হাম সন্দেহে আক্রান্ত হয়েছে ঢাকা বিভাগে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৫ হাজার ৮৮৩ জন। সূত্র : বাসস

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies