বগুড়ার কাহালুতে রহস্যজনক ভাবে আগুনে পুড়ে সোনিয়া খাতুন(২৯) এক নারীর মৃত্যু হয়েছে।এসময় তার মেয়ে মেহা মনি (১০) আগ্নিদগ্ধ হয়েছে। শুক্রবার(২২ মে) সকাল ৭ টার দিকে কাহালু উপজেলার শিকড় গ্রামে এঘটনা ঘটে। কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, সোনিয়া খাতুন মানসিক প্রতিবন্ধি ছিলেন। একারনে তার দুইটি সংসার ভেঙ্গে যায়।বেশ কিছুদিন ধরে সোনিয়া তার মেয়কে নিয়ে শিকড় গ্রামে বাবা আব্দুল মান্নানের বাড়িতে বসবাস করতেন। শুক্রবার সকালে সোনিয়ার মা এবং ভাই এর স্ত্রী বাড়ির উঠানে ভাত রান্না করছিলেন।এমন সময় সোনিয়ার ঘরে আগুন দেখতে পাওয়া যায়। খবর পেয়ে প্রতিবেশীরা এবং ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রনে আনলেও ঘরেই আগুনে পুড়ে মারা যান সোনিয়া খাতুন।তার মেয়েকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করে দেন ফায়ার সার্ভিসের কর্মীরা। কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছেন। প্রাথমিক অনুসন্ধানে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘর থেকে কেরোসিনের গন্ধ পেয়েছে। একারনে তারা ধারনা করছেন সোনিয়া আত্মহত্যার উদ্দেশ্যে নিজেই কেরোসিন তেল ঢেলে ঘরে আগুন লাগিয়ে দিতে পারেন।