1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি ও আত্মনির্ভরশীল শক্তির দিকে এগোচ্ছে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের বিদায়ী হাইকমিশনারের সাক্ষাৎ মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা: সোহেল ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ গঠন ১ জুন বাংলাদেশ ও কাজী নজরুল ইসলাম এক অবিভাজ্য সত্তা: প্রধানমন্ত্রী দেশে হামের উপসর্গে আরও ১৬ শিশুর মৃত্যু রামিসা হত্যা: সোহেল ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জ গঠন শুনানি ১ জুন উপাত্ত ছাড়া যে কোনো তথ্য কেবলই ব্যক্তিগত অভিমত : তথ্যমন্ত্রী বগুড়ায় গঠিত হচ্ছে ওয়াসা, উন্নয়ন কর্তৃপক্ষ ও মেট্রোপলিটন পুলিশ ঃ এলজিআরডি প্রতিমন্ত্রী শাহে আলম দেশব্যাপি চলমান শিশু নির্যাতন ও ধর্ষন এর প্রতিবাদে মানববন্ধন

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু, জাতীয় মানের খেলোয়াড় তৈরির আশা বিভাগীয় কমিশনারের

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ১৬ বার প্রদশিত হয়েছে

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: ফুটবল আমাদের প্রাণের খেলা। দেশের সবচেয়ে জনপ্রিয় খেলাও ফুটবল। প্রাথমিক পর্যায়ে যে টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে, সেখান থেকেই ভবিষ্যতে জাতীয় পর্যায়ের ভালো খেলোয়াড় বেরিয়ে আসবে, মন আশাবাদ ব্যক্ত করেছেন ড. আ. ন. ম. বজলুর রশীদ। বৃহস্পতিবার (২১ মে) সকালে রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে তিন দিনব্যাপী বিভাগীয় পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। টুর্নামেন্টে রাজশাহী বিভাগের আট জেলার বালক ও বালিকাÑদুই গ্রুপে মোট ১৬টি দল অংশ নিয়েছে। বিভাগীয় কমিশনার বলেন, শিক্ষক ও শিক্ষা কর্মকর্তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায় পেরিয়ে সেরা দলগুলো বিভাগীয় পর্যায়ে এসেছে। এখন শ্রেষ্ঠদের সঙ্গে শ্রেষ্ঠদের লড়াই উপভোগ করার সুযোগ তৈরি হয়েছে। তিনি খেলাকে প্রতিদ্বন্দ্বিতা বা সংঘর্ষ নয়, বরং কৌশল ও সৌহার্দ্যের প্রতীক হিসেবে গ্রহণ করার আহ্বান জানান। তিনি বলেন, রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকায় মানসম্পন্ন ফুটবল খেলা হয় এবং এখানকার খেলোয়াড়দের সম্ভাবনাও অনেক। এই টুর্নামেন্ট থেকে ভবিষ্যতে দক্ষ বালক-বালিকা ফুটবলার তৈরি হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এ সময় জাতীয় পর্যায়ে অনুষ্ঠিতব্য টুর্নামেন্টে রাজশাহী বিভাগ চ্যাম্পিয়ন হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ রেজাউল আলম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী ঈশা, মোঃ আল মামুন, হেলেনা আকতার এবং নূর আখতার জান্নাতুল ফেরদৌস। এ ছাড়া বিভিন্ন দপ্তরের শিক্ষা-সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, সুধীজন ও গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies