1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি ও আত্মনির্ভরশীল শক্তির দিকে এগোচ্ছে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের বিদায়ী হাইকমিশনারের সাক্ষাৎ মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা: সোহেল ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ গঠন ১ জুন বাংলাদেশ ও কাজী নজরুল ইসলাম এক অবিভাজ্য সত্তা: প্রধানমন্ত্রী দেশে হামের উপসর্গে আরও ১৬ শিশুর মৃত্যু রামিসা হত্যা: সোহেল ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জ গঠন শুনানি ১ জুন উপাত্ত ছাড়া যে কোনো তথ্য কেবলই ব্যক্তিগত অভিমত : তথ্যমন্ত্রী বগুড়ায় গঠিত হচ্ছে ওয়াসা, উন্নয়ন কর্তৃপক্ষ ও মেট্রোপলিটন পুলিশ ঃ এলজিআরডি প্রতিমন্ত্রী শাহে আলম দেশব্যাপি চলমান শিশু নির্যাতন ও ধর্ষন এর প্রতিবাদে মানববন্ধন

নন্দীগ্রামে এলজিইডি’র গ্রামীণ সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ১২ বার প্রদশিত হয়েছে

নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে জিআইএস-ভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন (আরসিআইপি)-এর আওতায় ‘গ্রামীণ সরকারের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ’ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। (২১মে) বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষ (ভদ্রাবতীতে) স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নন্দীগ্রাম-এর আয়োজনে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়। ​নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার শারমিন আরা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এলজিইডি বগুড়ার নির্বাহী প্রকৌশলী মো. মাসুদুজ্জামান। কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত থেকে গ্রামীণ সড়ক নেটওয়ার্কের বিভিন্ন কারিগরি দিক তুলে ধরেন জিআইএস স্পেশালিষ্ট বেটস এক্সপার্ট প্রকৌঃ শিমুল কুমার কুন্ডু। ​প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, গ্রামীণ অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে টেকসই সড়ক যোগাযোগের কোনো বিকল্প নেই। আধুনিক জিআইএস প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে উপজেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়কগুলো চিহ্নিত করে সেগুলোর অগ্রাধিকার নির্ধারণ এবং মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা সম্ভব হলে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনযাত্রার মান বহুগুণ বৃদ্ধি পাবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী নূরনবী খান, সহকারি প্রকৌশলী জাহিদুল ইসলাম, প্রকৌশলী শহিদুল ইসলাম, হিসাব সহকারি ইসরাত জাহান, কম্পিউটার অপারেটর আব্দুল লতিফ। এছাড়া উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার ফজলুল করিম, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ ওসি তারিকুল ইসলাম, সদর ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম কামাল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস এম সারওয়ার জাহান,উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা রবিউল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী শুভ্র বসাক,কৃষি অফিসের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জাকিরুল ইসলাম, নন্দীগ্রাম মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া লিটন, সাংবাদিক মামুন আহমেদ, ইউপি সদস্য মহিদুল ইসলাম বাবু, সচিব আলমগীর কোবির বাবুসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি সরকারি কর্মকর্তাগণ। সমগ্র কর্মসূচির পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করছে ‘বেটস কনসাল্টিং সার্ভিসেস লিমিটেড’।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies