দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ দুপচাঁচিয়ায় ঈদুল আযহা উপলক্ষে কোরবানীর পশু জবাই, চামরা সংরক্ষণ ও লবন প্রয়োগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২১মে বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খানের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভূমি) তৌহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি একেএম মনিরুল ইসলাম খান স্বপন, সাবেক সভাপতি আব্দুল হামিদ, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ জাফরিন রহমান, উপজেলা কৃষি অফিসার সাইফুল আবেদীন, উপজেলা সমাজসেবা অফিসার জাহিদ হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল বাছেদ, উপজেলা মৎস্য অফিসার ফারহান ফায়েজ, উপজেলা ইমাম মোয়াজ্জিন সমিতির সভাপতি মাওঃ আজিজুর রহমান, মডেল মসজিদের খতীব হাফেজ মাওঃ মুফতি জোবায়ের হোসেন প্রমুখ। কর্মশালা শেষে শিল্প মন্ত্রণালয়ের ক্ষুদ্র ও কুঠির শিল্প কর্পোরেশন(বিসিক) এর অর্থায়নে কোরবানীর চামরা সংরক্ষণের জন্য উপজেলার ৯টি মাদ্রাসায় ৬হাজার ৫’শ কেজি লবণ বিতরণ করা হয়।