কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ আসন্ন ঈদুল আযহা উপলক্ষে বগুড়ার কাহালুর বীরকেদার ইউনিয়ন পরিষদে ভিজিএফ চাল বিতরণ হয়। উক্ত ভিজিএফ এর চাল বিতরণ করেন বীরকেদার ইউ পি চেয়ারম্যান মো. ছেলিম উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন বীরকেদার ইউ পি সচিব টি এম হেলাল হাফিজ, হিসাব সহকারী আবু জার গেফারী, ইউ পি সদস্য সাঈদী সরদার, যবিবর রহমান যবু, আলেফ উদ্দিন পুটু, সাবানা আক্তার, মিতালী বেগম, আনোয়ারা বেগম, সৈয়দ মজিবুর রহমান, মুনির উদ্দিন সরদার, মেরাজুল ইসলাম, সোহেল রানা, আনছার আলী প্রমুখ।