1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি ও আত্মনির্ভরশীল শক্তির দিকে এগোচ্ছে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের বিদায়ী হাইকমিশনারের সাক্ষাৎ মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা: সোহেল ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ গঠন ১ জুন বাংলাদেশ ও কাজী নজরুল ইসলাম এক অবিভাজ্য সত্তা: প্রধানমন্ত্রী দেশে হামের উপসর্গে আরও ১৬ শিশুর মৃত্যু রামিসা হত্যা: সোহেল ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জ গঠন শুনানি ১ জুন উপাত্ত ছাড়া যে কোনো তথ্য কেবলই ব্যক্তিগত অভিমত : তথ্যমন্ত্রী বগুড়ায় গঠিত হচ্ছে ওয়াসা, উন্নয়ন কর্তৃপক্ষ ও মেট্রোপলিটন পুলিশ ঃ এলজিআরডি প্রতিমন্ত্রী শাহে আলম দেশব্যাপি চলমান শিশু নির্যাতন ও ধর্ষন এর প্রতিবাদে মানববন্ধন

ঈদে কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় রাসিকের বিনামূল্যে পরিবেশবান্ধব ব্যাগ ও ব্লিচিং পাউডার বিতরণ শুরু

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ১০ বার প্রদশিত হয়েছে

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির মাংস স্বাস্থ্যসম্মতভাবে সংরক্ষণ এবং কোরবানি পরবর্তী বর্জ্য দ্রুত অপসারণ নিশ্চিত করতে প্রথমবারের মতো মহানগরবাসীর মাঝে বিনামূল্যে প্লাস্টিকমুক্ত পরিবেশবান্ধব ব্যাগ ও ব্লিচিং পাউডার বিতরণ কার্যক্রম শুরু করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। বৃহস্পতিবার দুপুরে নগরীর দরগাপাড়া এলাকায় ৯ নম্বর ওয়ার্ডে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাসিকের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। উদ্বোধনের সময় তিনি কয়েকজন নাগরিকের হাতে পরিবেশবান্ধব ব্যাগ ও ব্লিচিং পাউডার তুলে দেন। পরে দরগাপাড়া এলাকায় বাড়ি বাড়ি গিয়ে এসব সামগ্রী বিতরণ করেন তিনি। রাসিক সূত্রে জানা গেছে, এ উদ্যোগের আওতায় মহানগরীর ৮২ হাজার হোল্ডিংয়ের প্রতিটি মুসলিম পরিবারকে তিনটি করে পরিবেশবান্ধব ব্যাগ দেওয়া হচ্ছে। এছাড়া গরু বা মহিষ কোরবানিদাতাদের জন্য বড় দুইটি পরিবেশবান্ধব ব্যাগ ও এক কেজি ব্লিচিং পাউডার এবং ছাগল বা ভেড়া কোরবানিদাতাদের জন্য একটি পরিবেশবান্ধব ব্যাগ ও ৫০০ গ্রাম ব্লিচিং পাউডার প্রদান করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, “প্রতিটি মুসলিম পরিবারকে পরিবেশবান্ধব ব্যাগ দেওয়া হচ্ছে, যাতে কোরবানির মাংস স্বাস্থ্যসম্মতভাবে সংরক্ষণ করা যায়। পাশাপাশি পশুর বর্জ্য অপসারণের পর ব্লিচিং পাউডার ব্যবহারের মাধ্যমে দুর্গন্ধ ও জীবাণু নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ১০ থেকে ১২ ঘণ্টার মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সবার সহযোগিতায় ঈদের পরদিনই পরিচ্ছন্ন নগরী উপহার দিতে সক্ষম হবো। নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে রাসিক প্রশাসক বলেন, ড্রেনের ওপর পশু জবাই ও ড্রেনে রক্ত বা বর্জ্য ফেলা থেকে বিরত থাকতে হবে। কোরবানির বর্জ্য রাসিকের সরবরাহকৃত ব্যাগে ভরে নির্ধারিত স্থানে রাখার অনুরোধ জানান তিনি। একই সঙ্গে বর্জ্য অপসারণের পর পর্যাপ্ত পরিমাণে ব্লিচিং পাউডার ছিটিয়ে দেওয়ারও পরামর্শ দেন।
রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন ডলার বলেন, সারাদেশের মধ্যে রাজশাহী সিটি কর্পোরেশন প্রথমবারের মতো এ ধরনের উদ্যোগ গ্রহণ করেছে। এটি একটি উদ্ভাবনী পদক্ষেপ। নাগরিকদের সহযোগিতা পেলে উদ্যোগটি সফল হবে। এ সময় উপস্থিত ছিলেন মোঃ নজরুল হুদা, জয়নাল আবেদীন শিবলী, শামসুল হোসেন মিলু, রাকিন রায়হান রবিন এবং এমদাদুল হক লেমনসহ মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু ও বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies