দুপচাঁচিয়া(বগুড়া)প্রতিনিধিঃ দুপচাঁচিয়ায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২০শে মে বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরুখ খানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভূমি) তোহিদুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি এ কে এম মনিরুল ইসলাম স্বপন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেহেদী হাসান, সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসান, প্রাণিসম্পদ কর্মকর্তা জাফরিন রহমান, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার এসআই শামিমা আক্তার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও জিয়ানগর ইউপি প্রশাসক মনিরুল হক, ইউপি চেয়ারম্যান মেহেরুল ইসলাম, মোয়াজ্জেম হোসেন, শাহাজান আলী, প্যানেল চেয়ারম্যান ওমর আলী, বিএনপি নেত্রী নাসরিন সুলতানা, সহ আইন শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। সভায় ঈদুল আযহা উপলক্ষে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সংশিষ্টদের নিকনির্দেশনা প্রদান করা হয়।