উত্তরকোণ

গাবতলীর বেলতলা মিতালী সংঘের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

গাবতলীর বেলতলা মিতালী সংঘের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ মঙ্গলবার বগুড়ার গাবতলী কাগইল ইউনিয়নের বেলতলা মিতালী সংঘ এর আয়োজনে স্থানীয় মাঠে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।বেলতলা মিতালী সংঘের প্রধান উপদেষ্টা ও বিএনপি নেতা ফেরদৌস আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-ধর্মীয় বিষয়ক সম্পাদক ও কাগইল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন শীষ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাগইল ইউনিয়ন যুবদলের আহবায়ক আব্দুর রহমান সুলতান, উপজেলা যুবদলের সদস্য ইব্রাহিম খলিলুল্লাহ খলিল, পল্লী সঞ্চয় ব্যাংক এর ফিল্ড অফিসার তরিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব, অত্র সংগঠনের সভাপতি নাহিদুর রহমান সাগর, প্রধান পৃষ্ঠাপোষক ছিলেন শাহিনুর ইসলাম, অত্র সংগঠনের কবি শামীম আহম্মেদ, আরিফুল রহমান রতন, ফরহাদ হোসেন বাবু, আরিফুর রহমান আরিফ, স্থানীয় সমাজসেবক মোস্তাফিজার রহমান মোস্তা, সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। খেলায় শিমু প্লাস্টিক ফুটবল দল বনাম দিনাজপুর ঘোড়াঘাট ফুটবল একাডেমী অংশ নেন। সার্বিক সহযোগিতায় ছিলেন নাহিদুর রহমান সাগর এর মালিকানাধীন নাহিমা পোল্ট্রি ফিড এন্ড চিকস এবং আলিফ জেনারেল হাসপাতাল বগুড়া।

শেয়ার: