বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বগুড়া শহর যুবদলের আয়োজনে মাছের পোনা অবমুক্ত করা করা হয়েছে। ২৮ অক্টোবর মঙ্গলবার দুপুরে শহর যুবদলের সভাপতি আহসান হাবিব মমির সভাপতিত্বে পৌরসভার ১৮নং ওয়ার্ডের ফুলবাড়ী এলাকায় করতোয়া নদীতে মাছের পোনা অবমুক্ত করেন প্রধান অতিথি বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম। মাছের পোনা অবমুক্ত করণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন শহর যুবদলের সাধারণ সম্পাদক আদিল শাহরিয়ার গোর্কি। এতে উপস্থিত ছিলেন বগুড়া জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজন, জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক সাবেক ভিপি নিহার সুলতানা তিথি, শহর যুবদলের সিনিয়র সহ-সভাপতি তারিক মজিদ সোহাগ, সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসান শিবলু, মোনারুল ইসলাম, আবু সাঈদ মন্ডল, জাহিদ, সাদ্দাম হোসেন,রোকন, সেতু, খোকন, মোখলেছ, কাজল, রনি, শাহিন, রাশেদ,সঞ্জয়, রনি, রকি, রায়হান ফাহিম, আশরাফুল রোমান, সেহেল, সিয়াম, তুষার জিতুসহ শহর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

