বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বগুড়া শহর শাখার আওতাধীন ১৬ নং ওয়ার্ড বিএনপির উদ্দোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রস্তাবিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরন, বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৬ অক্টোবর রবিবার বিকালে বগুড়া শহরের চারমাথায় ১৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ হারুন আর রশিদ সাজু’র সভাপতিত্বে ৩১ দফা লিফলেট বিতরন, বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন ও কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মোঃ রেজাউল করিম বাদশা। ৩১ দফা লিফলেট বিতরন বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন ও কর্মী সমাবেশ উদ্বোধন করেন বগুড়া শহর বিএনপির সভাপতি এ্যাড মোঃ হামিদুল হক চৌধুরী হিরু। অনুষ্ঠানের উদ্বোধন করেন বগুড়া শহর বিএনপির সভাপতি এ্যাড মোঃ হামিদুল হক চৌধুরী হিরু। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া শহর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনি,শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সোলায়মান আলী, জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি মোঃ সরকার মুকুল। ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রাশেদুর রহমান রাশেদ ও সাংগঠনিক সম্পাদক মোঃ এনামুল হক আকন্দের পরিচালনায় আরো বক্তব্য দেন শহর বিএনপির সহ সভাপতি আব্দুল মান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন, দপ্তর সম্পাদক আসিফ আশরাফ, প্রকাশনা সম্পাদক আফজাল শেখ নাহিদ, ছাত্র বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, প্রবাসী কল্যাণ সম্পাদক মোঃ মিলন আখন্দ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মিজানুর করিম মাসুদ ক্রীড়া সম্পাদক আরিফুর রহমান দিপন, শহর বিএনপির সহ দপ্তর সম্পাদক এনামুর রশিদ চন্দন, সহ সম্পাদক ইশতিয়াক আহমেদ গুড্ডু, খলিলুর রহমান খলিল, রেজাউল হক, তাইজুল ইসলাম মুন্না, মোঃ আব্দুর রহিম বাব, শহর বিএনপি নেতা রফিকুল ইসলাম, জেলা শ্রমিক দল সহ সভাপতি মোঃ আব্দুল খালেক, স্বেচ্ছাসেবক দল নেতা সাইদ সুলতান সজিব, সুলতান মাহমুদ, জেলা যুব দল প্রচার সম্পাদক রাশেদুর রহমান, শ্রমিক দল নেতা শহিদুল ইসলাম, বিএনপি নেতা মাফুজার রহমান মাফু, এ্যাড সেহেলি মাহমুদ, সাবেক কাউন্সিলর সুবর্না আক্তার মুক্তি, আব্দুল হামিদ, মোছাঃ মিরা আক্তার, আবুল কালাম খান, ফাইন তালুকদার মুন্না, আতাউর রহমান, ভিপি সাগর, আনিছুর রহমান সহ বিএনপি এবং অংগ ও সহযোগি সংগঠন এর নেতৃবৃন্দ।
উত্তরকোণ
বগুড়া শহর শাখার আওতাধীন ১৬ নং ওয়ার্ড বিএনপির নতুন সদস্য সংগ্রহ, নবায়ন ও কর্মী সমাবেশ

