আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ “দাম” শব্দের অর্থ রশি এবং উদর হচ্ছে কোমর। মা যোশদা কর্তৃক যাঁর উদর দাম বা রশি বন্ধন রয়েছে তিনিই দামোদর। মূলতঃ ভগবান শ্রীকৃষ্ণকে দামোদর হিসেবে পূজিত করা হয়। বৈদিক সংস্কৃতিতে সু-প্রাচীর কাল হতে কার্তিক ব্রত বা দামোদর ব্রত পালিত হয়ে আসছে। ভগবান শ্রীকৃষ্ণের পূর্ণ লাভের আশায় ঘি-কর্পুরের প্রদীপ জালিয়ে দীর্ঘ এক মাস দামোদর ব্রত উৎসবের সমাপ্তি করা হয়। গতকাল শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় আদমদীঘি উপজেলা সদরের চড়কতলা কেন্দ্রীয় রাধাগোবিন্দ মন্দিরে শত শত ভক্তবৃন্দ প্রদীপ প্রজ্জলন করে মাস ব্যাপী দামোদর ব্রতের সমাপ্তি ঘোষনা করেন। উৎসব অঙ্গনে ভাগবতীয় আলোচনা করেন, ইসকন প্রভূ ডাঃ গোপেশ চন্দ্র সরকার, ধনপতি চন্দ্র বর্মন, কৃষ্ণ চন্দ্র সরকার, সুমন চন্দ্র রায়। দামোদর উৎসবে শত শত ভক্তবৃন্দ ভগবান শ্রীকৃষ্ণকে উৎসর্গ করে প্রদীপ প্রজ্জলন করেন।
উত্তরকোণ
আদমদীঘিতে দামোদর ব্রত ও সহস্র প্রদীপ প্রজ্জলন অনুষ্ঠিত

