উত্তরকোণ

বগুড়ায় ব্র্যাক একাডেমি স্পোর্টস ডে পালিত

বগুড়ায় ব্র্যাক একাডেমি স্পোর্টস ডে পালিত

খেলার মাধ্যমে মেধার সুষ্ঠু বিকাশ ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বগুড়ায় ব্র্যাক একাডেমির হ্যাপি স্পোর্টস ডে-পালিত হয়েছে। ২২অক্টোবর বুধবার বগুড়া শহরের এমএস ক্লাব মাঠে ব্র্যাক একাডেমি শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন ক্রিড়া ইভেন্টের মাধ্যামে খেলাধুলো শেষে বিজয়ীসহ অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ব্র্যাক বগুড়ার জেলা সমন্বয়ক বাবলী সুরাইয়া’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: রেজোয়ানা হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: আব্দুল কাইয়ুম, সদর উপজেলা শিক্ষা অফিসারমো: গোলাম কবীর, উপজেলা সহকারী শিক্ষা অফিসার সিরাজুল ইসলাম, ব্র্যাক প্রধান কার্যালয়ে ডেপুটি ম্যানেজার এডুকেশনাল কনটেন্ট ডেভেলপমেন্ট কোয়ালিটি এ্যান্ড ট্রেইনিং দুর্দানা চৌধুরী, বগুড়া জেলা যুবদলের সাবেক সভাপতি ও পৌরসভার সাবেক ১১নং ওয়ার্ড কাউন্সিলর সিপার আল বখতিয়ার।

শেয়ার: