উত্তরকোণ

বগুড়ার সমন্বয়ক শাকিব খানকে গ্রেপ্তার করেছে পুলিশ

বগুড়ার সমন্বয়ক শাকিব খানকে গ্রেপ্তার করেছে পুলিশ

স্টাফ রিপোর্টার: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বগুড়ার সমন্বয়ক শাকিব খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ অক্টোবর) রাত ৩টার দিকে বগুড়া শহরের নারুলী এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শাকিব নারুলী এলাকার ফরহাদ খানের ছেলে শাকিব খান। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির বলেন, ‘রাত ৩টার দিকে ঢাকার শাহবাগ থানা পুলিশ আমাদের জানায় যে, সাইবার নিরাপত্তা আইনে দায়ের হওয়া মামলায় শাকিব খানকে গ্রেপ্তার করা হয়েছে। এর বাইরে আমাদের কাছে বিস্তারিত কোনো তথ্য নেই।’ উল্লেখ্য, ২০২৪ সালের জুলাইয়ে বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই সক্রিয় হিসেবে শাকিব খানকে দেখাযায়। পরে কেন্দ্রীয় কমিটি থেকে তাকে আন্দোলনের স্থানীয় সমন্বয়কের দায়িত্ব প্রদান করা হয়।

শেয়ার: