বগুড়া লেখক চক্রের ৯৭০তম পাক্ষিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সাতমাথাস্থ সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত সাহিত্য আসরে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কবি ইসলাম রফিক। আসরে স্বরচিত লেখা পাঠ করেন সহ-সভাপতি হাবীবুল্লাহ জুয়েল, সহসাধারণ সম্পাদক এসএম আনিছুর রহমান, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম রঞ্জু, আসর পরিচালনা সম্পাদক আবু রায়হান, নির্বাহী সদস্য কবি মাহাবুব টুটুল, কবি দ্বীপ সরকার, কবি আব্দুল মতিন ও কবি প্রিয়ম পলাশ। পঠিত লেখাসমূহ নিয়ে আলোচনা করেন প্রবন্ধকার এস এম আনিছুর রহমান ও কবি দ্বীপ সরকার।
উত্তরকোণ
বগুড়া লেখক চক্রের ৯৭০ তম পাক্ষিক সাহিত্য আসর অনুষ্ঠিত

