বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় বগুড়ার সোনাতলায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) বাদ জুম্মা বগুড়ার সোনাতলা মাদ্রাসা মোড় কেন্দ্রীয় জামে মসজিদে বিএনপি নেতা ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মহিদুল ইসলাম রিপন এর উদ্যোগে এ দোয়া মাহফিল হয়। দোয়া মাহফিলপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপি নেতা ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মহিদুল ইসলাম রিপন বলেন, স্বৈরাচার হাসিনা আমাদের মায়ের মতো নেত্রী খালেদা জিয়াকে যথা সময়ে উপযুক্ত চিকিৎসা নিতে দেয়নি। আমরা আল্লাহর দরবারে দোয়া করি, তিনি যেন আমাদের নেত্রীকে সুস্থতা দান করেন এবং দেশের সেবায় কাজ করার সুযোগ দেন। তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দ্রুত দেশে ফিরে আসবেন ইনশাআল্লাহ। ‘সেইদিন বেশি দূরে নয়, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে এসে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার নেতৃত্ব দেবেন। দোয়া মাহফিলে স্থানীয় মুসল্লি, বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
উত্তরকোণ
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বগুড়ার সোনাতলায় বিএনপি নেতা রিপনের উদ্যোগে দোয়া মাহফিল

