নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ “হাত ধোয়ার নায়ক হোন” এই প্রতিপাদ্যে বগুড়ার নন্দীগ্রামে বিশ্ব হাত ধোয়া দিবসের বর্নাঢ্য র্যালী ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। ১৬ই অক্টোবর (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১০টায় উপজেলা স্টাফ কোয়ার্টারে অবস্থিত বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ চত্বরে বিশ্ব হাত ধোয়া দিবসের র্যালী শেষে আলোচনা অনুষ্ঠানে উপ-সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী শুভ্র বসাকের সঞ্চালনায় অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিশ্ব হাত ধোয়া দিবসের গুরুত্ব উল্লেখপূর্বক দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম। ওই সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার ও উপজেলা বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ কৃষিবিদ গাজিউল হক, উপজেলা প্রাণিসম্পদ অফিসার কল্পনা রানী রায়, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আন্না রানী দাস, উপজেলা সমাজসেবা অফিসার গোলাম মোস্তফা, উপজেলা মহিলা বিষয়ক অফিসার সুলতানা আক্তার বানু, উপজেলা পল্লি উন্নয়ন অফিসার শাহ আলম, উপজেলা সমবায় অফিসার ঝর্না রানী দেবনাথ প্রমুখ। এছাড়াও নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক ও বিয়াম ল্যাবরেটরী স্কুলের শিক্ষক প্রভাষক আব্দুর রউফ উজ্জল, সহকারী শিক্ষক আরেফা সুলতানা লিপি, জাহিদুল ইসলাম, সালমা খাতুন, কল্পনা খাতুন, পল্টু সরকার, সাইফুল ইসলাম, তৃষ্ণা রানী প্রমুখ উপস্থিত ছিলেন। পরে উপ-সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী শুভ্র বসাক বিদ্যালয়ের শিক্ষার্থীসহ উপস্থিত সকলকে হাত ধোয়ার সঠিক পদ্ধতি দেখিয়ে দেন।
উত্তরকোণ
নন্দীগ্রামে বিশ্ব হাত ধোয়া দিবসের বর্নাঢ্য র্যালী ও হাত ধোয়া প্রদর্শনী

