উত্তরকোণ

দুপচাঁচিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত

দুপচাঁচিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ ‘হাত ধোয়ার নায়ক হন’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুপচাঁচিয়ায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ১৫ অক্টোবর বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বর হতে এক র‌্যালি বের হয়। র‌্যালি শেষে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর দুপচাঁচিয়ার উপসহকারী প্রকৌশলী মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান। এসময় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বায়েজিদ হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা ইয়াছমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আকবর কবির, উপজেলা সহকারী প্রোগ্রামার সাদ্দাম হোসেন, অধ্যক্ষ রঞ্জন কুমার পাল, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক আবু বক্কর সিদ্দিক সহ সাংবাদিক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। সভা শেষে হাত ধোয়া প্রদর্শন করা হয়।

শেয়ার: