1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

ঘুমন্ত গাজাবাসীর ওপর ইসরায়েলি বর্বর হামলা, নিহত ৩৬

  • সম্পাদনার সময় : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ৭৩ বার প্রদশিত হয়েছে

গাজার বিভিন্ন স্থানে শেষরাতে চালানো ইসরায়েলি হামলায় অন্তত ৫৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩৬ জন ছিলেন আল-মাওয়াসি এলাকায়, যা গাজায় বাস্তুচ্যুতদের জন্য তথাকথিত ‘নিরাপদ অঞ্চল’ হিসেবে ঘোষণা করা হয়েছিল। আল-জাজিরা আরবির বরাতে জানা গেছে, গতকাল শনিবার (১৭ মে) শেষরাতে গাজা উপত্যকার উত্তরের জবালিয়া আল-বালাদ এলাকায় একটি বাড়িতে ইসরায়েলি হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন। মধ্য গাজার আজ-জাওয়ায়দা শহরে আরেকটি ইসরায়েলি হামলায় নয়জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন। নিহতদের মধ্যে কয়েকজন শিশু রয়েছে বলেও জানা গেছে। মধ্য গাজার দেইর আল-বালাহ শহরে একটি বাড়িতে ইসরায়েলি হামলায় মারা গেছেন আরও দুইজন, যাদের মধ্যে একজন শিশু। এছাড়া, উত্তর গাজার তাল আল-জাতার এলাকাতেও একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী, তবে সেখানে হতাহতের সুনির্দিষ্ট তথ্য এখনো পাওয়া যায়নি। মেডিকেল সূত্র জানায়, মধ্যরাত থেকে শুরু হওয়া ইসরায়েলি বোমাবর্ষণে গাজার উত্তর, মধ্য ও দক্ষিণ অংশে নিহতের সংখ্যা ৫৯ জনে দাঁড়িয়েছে। উত্তর জাবালিয়ায় একাধিক ইসরায়েলি হামলায় আরও অনেক নিহত ও আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। একদিকে গাজায় নতুন এবং আরও বিস্তৃত স্থল অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে, অন্যদিকে কাতারে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি সংক্রান্ত আলোচনা আবারও শুরু করেছে। বাগদাদে অনুষ্ঠিত এক সম্মেলনে আরব নেতারা গাজায় ইসরায়েলি যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন এবং অবরুদ্ধ গাজা উপত্যকায় জরুরি মানবিক সহায়তা পাঠাতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে গাজায় ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত অন্তত ৫৩ হাজার ২৭২ ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ২০ হাজার ৬৭৩ জন আহত হয়েছেন। গাজার সরকার নিয়ন্ত্রিত মিডিয়া অফিস জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া হাজার হাজার নিখোঁজ মানুষকে মৃত হিসেবে ধরে নিয়ে মোট নিহতের সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়ে গেছে।

সূত্র: আল-জাজিরা

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies