1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম:
কুমিল্লা সহ বিভিন্ন স্থানে দুর্ঘটনায় প্রধানমন্ত্রীর শোক প্রকাশ কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২ কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ: এক লাখ টাকা করে পাবে নিহত ১২ জনের পরিবার: রেল প্রতিমন্ত্রী  একদিনে ইসরাইলের ৫ শহরে হামলায় নিহত দুই শতাধিক রাণীনগরে হেলমেট বাহিনীর হামলার শিকার ৩ যুবদল নেতাকে প্রধানমন্ত্রীর উপহার দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু

ভারতের গুরুত্বপূর্ণ সামরিক পোস্ট ধ্বংসের দাবি পাকিস্তানের

  • সম্পাদনার সময় : শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ৭৮ বার প্রদশিত হয়েছে

হাজি পির সেক্টরে ভারতীয় বাহিনীর বিরুদ্ধে কার্যকর প্রতিশোধমূলক অভিযান পরিচালনা করেছে পাকিস্তানের সেনাবাহিনী। সেখানে নিয়ন্ত্রণরেখা বরাবর ঝান্ডা জিয়ারত পোস্ট ধ্বংসের দাবি করেছে পাকিস্তান।বলা হয়েছে, শুক্রবার (৯ মে) সকালের দিকে কুপওয়ারা এবং উরিসহ নিয়ন্ত্রণরেখাজুড়ে পাকিস্তানি সেনারা আবারও গুলিবর্ষণ শুরু করেছে। তবে ভারত এর যথাযথ জবাব দিয়েছে। মূলত ভারতের হামলার পর পাকিস্তানও পাল্টা হামলা শুরু করেছে। বৃহস্পতিবার (৮ মে) রাতে ভারতের বেশ কিছু স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পাকিস্তান। এ ঘটনার পরে লাইন অব কন্ট্রোলেও গুলি চালিয়েছে দেশটির সেনাবাহিনী। ভারতীয় সংবাদমাধ্যমে এনডিটিভির এক খবরে এ তথ্য জানানো হয়েছে। এর আগে ভারত-শাসিত কাশ্মীরের উধমপুর এবং পাঞ্জাবের পাঠানকোটের তিনটি সামরিক স্থাপনায় পাকিস্তান ক্ষেপণাস্ত্র আর ড্রোন দিয়ে হামলা চালিয়েছে বলে দাবি করেছে ভারতের সেনাবাহিনী। তবে ভারতের এই অভিযোগ নাকচ করে দিয়ে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ বলেছেন, ভারত-শাসিত কাশ্মীরে কোনো হামলার দায় তার দেশের নয়। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও। এ সময় তিনি রুবিওকে জানিয়েছেন আত্মরক্ষায় পদক্ষেপ নেওয়ার অধিকার পাকিস্তানের আছে। তিনি বলেছেন, ভারতের হামলা পাকিস্তানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘন করেছে। একই সঙ্গে দক্ষিণ এশিয়া অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতাকে মারাত্মকভাবে বিপন্ন করেছে। সূত্র: জিও নিউজ

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies